হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। যার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক। এ বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: প্রহ্লাদের পিতার নাম কী?
ক. হিরণ্যাক্ষ খ. সত্যব্রত
গ. হিরণ্যকশিপু ঘ. গৌতমবুদ্ধ
উত্তর: গ. হিরণ্যকশিপু
প্রশ্ন: পরশু শব্দের অর্থ কী?
ক. লাঙল খ. খড়্গ গ. চক্র ঘ. কুঠার
উত্তর: ঘ. কুঠার
প্রশ্ন: ব্রহ্মের আরেক নাম কী?
ক. ব্রহ্মা খ. শিব গ. ঈশ্বর ঘ. অবতার
উত্তর: গ. ঈশ্বর
প্রশ্ন: রাজা কমন্ডলুতে করে মাছটিকে কী করলেন?
ক. ফেলে দিলেন খ. অন্যজনকে দিয়ে দিলেন
গ. পুকুরে ছেড়ে দিলেন ঘ. বাড়ি নিয়ে এলেন
উত্তর: ঘ. বাড়ি নিয়ে এলেন
প্রশ্ন: পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে—
ক. মেরে ফেলেছিল খ. আটকে রেখেছিল
গ. স্বর্গরাজ্য দখল করেছিল ঘ. শাস্তি দিয়েছিল
উত্তর: গ. স্বর্গরাজ্য দখল করেছিল
প্রশ্ন: হিরণ্যকশিপু কেমন ছিলেন?
ক. ধার্মিক খ. ধর্মভীরু গ. ঈশ্বরভক্ত ঘ. বিষ্ণুবিরোধী
উত্তর: ঘ. বিষ্ণুবিরোধী
প্রশ্ন: বন থেকে রাবণ কাকে হরণ করেছিল?
ক. রামকে খ. লক্ষ্মণকে গ. হনুমানকে ঘ. সীতাকে
উত্তর: ঘ. সীতাকে
প্রশ্ন: উপাসনা কয় প্রকার?
ক. দুই প্রকার খ. চার প্রকার গ. ছয় প্রকার ঘ. আট প্রকার
উত্তর: ক. দুই প্রকার
প্রশ্ন: উপাসনা একটি—
ক. সাপ্তাহিক কর্ম খ. পাক্ষিক কর্ম
গ. মাসিক কর্ম ঘ. নিত্যকর্ম
উত্তর: ঘ. নিত্যকর্ম
প্রশ্ন: উপাসনা করলে—
ক. দেহ ও মন পবিত্র হয় খ. জনবল বাড়ে
গ. মান-সম্মান বাড়ে ঘ. শরীর সুস্থ হয়
উত্তর: ক. দেহ ও মন পবিত্র হয়
প্রশ্ন: ‘গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র’—কথাটি কে বলেছেন?
ক. নরেন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন্দ্রনাথ ঠাকুর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. রবীন্দ্রনাথ
প্রশ্ন: ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব-স্তুতি প্রভৃতি কী?
ক. আরাধনা খ. উপাসনা
গ. উপাসনার পদ্ধতি ঘ. আনুষ্ঠানিকতা
উত্তর: গ. উপাসনার পদ্ধতি
প্রশ্ন: বিভিন্ন দেব-দেবীর সাকার রূপের উপাসনায় কী হয়?
ক. ভক্ত ঈশ্বরকে সাকাররূপে কাছে পায়
খ. ভক্ত দেবতা চিনতে পারে
গ. দেবতাদের আকৃতিতে আকৃষ্ট হয়
ঘ. সাকার রূপ দেখতে ভক্তি বৃদ্ধি পায়
উত্তর: ক. ভক্ত ঈশ্বরকে সাকাররূপে কাছে পায়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল