২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: কোন ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের মধ্যে অন্যতম?
উত্তর: হিন্দুধর্ম।
প্রশ্ন: হিন্দুধর্মের প্রাচীন নাম কী?
উত্তর: সনাতন ধর্ম।
প্রশ্ন: হিন্দুধর্মের মূল ভিত্তি কী?
উত্তর: বেদ।
প্রশ্ন: বেদের দুটি কাণ্ড কী কী?
উত্তর: জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড।
প্রশ্ন: জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর: ব্রহ্ম সম্পর্কে জ্ঞান।
প্রশ্ন: বৈদিক দেব-দেবীরা কীরূপ ছিলেন?
উত্তর: বৈদিক দেব-দেবীরা নিরাকার ছিলেন।
প্রশ্ন: বৈদিক যুগের পর কোন যুগ আসে?
উত্তর: বৈদিক যুগের পর আসে পৌরাণিক যুগ।
প্রশ্ন: কোন যুগে পূজা-পার্বণ চলতে থাকে?
উত্তর: পৌরাণিক যুগে।
প্রশ্ন: নিত্যকর্ম কী?
উত্তর: নিত্যকর্ম ধর্মচর্চার একটি অঙ্গ।
প্রশ্ন: প্রতিটি জীবের মধ্যে কী আছে?
উত্তর: প্রতিটি জীবের মধ্যে আত্মা আছে।
প্রশ্ন: পুণ্য কী?
উত্তর: ভালো কাজের ফল।
প্রশ্ন: দেবতাদের রাজা কে?
উত্তর: দেবতাদের রাজা ইন্দ্র।
প্রশ্ন: ইন্দ্রের রাজধানীর নাম কী?
উত্তর: ইন্দ্রের রাজধানীর নাম অমরাবতী।
প্রশ্ন: মোক্ষ শব্দের অর্থ কী?
উত্তর: মোক্ষ শব্দের অর্থ মুক্তি।
প্রশ্ন: দুই রকমের কর্ম কী কী?
উত্তর: স্বকাম কর্ম ও নিষ্কাম কর্ম।
প্রশ্ন: সকাম কর্ম কী?
উত্তর: ফলভোগের আশা করে যে কর্ম করা হয় তা সকাম কর্ম।
প্রশ্ন: আত্মার জীর্ণদেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করাকে কী বলে?
উত্তর: জন্মান্তর।
প্রশ্ন: অর্জিত পুণ্য শেষ হলে জীবকে কী
করতে হয়?
উত্তর: পুনর্জন্ম লাভ করতে হয়।
প্রশ্ন: চারজন বৈদিক দেবতার নাম লেখো।
উত্তর: চারজন বৈদিক দেবতা হলেন ইন্দ্র, বরুণ, যম, মিত্র।
প্রশ্ন: বেদের এক নাম শ্রুতি হলো কেন?
উত্তর: অতীতে শিষ্যরা গুরুর কাছ থেকে শুনে শুনে বেদমন্ত্র মনে রাখতেন। তাই এর নাম হয়েছে শ্রুতি।
প্রশ্ন: কয়েকটি ধর্মগ্রন্থের নাম লেখো।
উত্তর: উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী প্রভৃতি।
প্রশ্ন: আরণ্যক কী?
উত্তর: যা অরণ্যে রচিত, তা-ই আরণ্যক।
প্রশ্ন: দুটি আরণ্যকের নাম লেখো।
উত্তর: ঐতরেয় ও কৌষীতকি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
তত্ত্বাবধায়ক, শিশুবান্ধব পাঠশালা, গাইবান্ধা