হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: শিষ্টাচার প্রদর্শন করলে সমাজ কেমন হবে?

উত্তর: শিষ্টাচার প্রদর্শন করলে সমাজ সুন্দর হয়ে উঠবে।

প্রশ্ন: নারদকে দেখে শ্রীকৃষ্ণ দাঁড়ালেন কেন?

উত্তর: শিষ্টাচার প্রদর্শনের জন্য।

প্রশ্ন: পরমতসহিষ্ণুতা কী?

উত্তর: নিজে নিজের মতে ঠিক থেকে অন্যের মতকে মেনে নেওয়া, শ্রদ্ধা করা—একেই বলে পরমতসহিষ্ণুতা।

প্রশ্ন: আমরা শিক্ষককে কী করি?

উত্তর: আমরা শিক্ষককে প্রণাম করি।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ স্বয়ং কী প্রদর্শন করেছিলেন?

উত্তর: শিষ্টাচার প্রদর্শন করেছিলেন।

প্রশ্ন: অহিংসা কী?

উত্তর: অহিংসা একটি মহত্ গুণ। এটি ধর্মের অঙ্গ।

প্রশ্ন: বিশ্বামিত্র কেন বশিষ্ঠকে হিংসা করতেন?

উত্তর: তিনি বশিষ্ঠের মতো ব্রহ্মর্ষি হতে চান। কিন্তু ব্রহ্মর্ষি হওয়া সহজ ব্যাপার নয়। তাই তিনি বশিষ্ঠকে হিংসা করতেন।

প্রশ্ন: পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন?

উত্তর: একচক্রা নগরে বাস করতেন।

প্রশ্ন: ভীম রাক্ষসকে কীভাবে মেরেছিল?

উত্তর: ভীম এক আছাড়ে রাক্ষসকে মেরেছিল।

প্রশ্ন: বশিষ্ঠের আশ্রমে একটি কী ছিল?

উত্তর: বশিষ্ঠের আশ্রমে একটি কামধেনু গরু ছিল।

প্রশ্ন: বিশ্বামিত্র কে ছিলেন?

উত্তর: বিশ্বামিত্র নামে এক ক্ষত্রিয় রাজা ছিলেন।

প্রশ্ন: বিশ্বামিত্র বশিষ্ঠের আশ্রমে গিয়ে কী দাবি করলেন?

উত্তর: বশিষ্ঠের প্রিয় কামধেনু।

প্রশ্ন: কামধেনু থেকে কী সৃষ্টি হলো?

উত্তর: কামধেনু থেকে অনেক যোদ্ধার সৃষ্টি হলো।

প্রশ্ন: পরোপকার কী?

উত্তর: নিজের কথা না ভেবে সব সময় পরের কথা ভাবা ও কাজ করাই পরোপকার। এর বিনিময়ে কিছু চাওয়ার নেই।

প্রশ্ন: দেশপ্রেমিক কীভাবে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন?

উত্তর: দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে দেশপ্রেমিক শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন। দেশের উন্নতির জন্য কাজ করেন। এমনকি প্রয়োজনে দেশের জন্য জীবন পর্যন্ত উত্সর্গ করেন।

প্রশ্ন: বিদুলা কেন সঞ্জয়কে যুদ্ধ করতে বলেছিলেন?

উত্তর: সিন্ধুরাজ সৌবির রাজ্য দখল করে নেয়। বিদুলা এই পরাধীনতাকে মেনে নিতে পারেননি। তাই হারানো রাজ্য উদ্ধারের জন্য যুদ্ধ করতে বলেছিলেন।

প্রশ্ন: বিদুলা যুদ্ধ করতে বললে সঞ্জয় কী বলেছিলেন?

উত্তর: সঞ্জয় বলেছিলেন, ‘আমি যদি যুদ্ধে মারা যাই, তাহলে সমগ্র পৃথিবী পেয়ে তোমার কী হবে, মা?’

প্রশ্ন: বিদুলা কে ছিলেন?

উত্তর: বিদুলা সৌবির রাজ্যের রানি ছিলেন।

তত্ত্বাবধায়ক

শিশুবান্ধব পাঠশালা, গাইবান্ধা

চূড়ান্ত প্রস্তুতি যাচাই

২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের

চূড়ান্ত প্রস্তুতি যাচাই শুরু হবে ১৯ নভেম্বর থেকে

১৯.১১.২০১৬: ইংরেজি

২০.১১.২০১৬: বাংলা

২১.১১.২০১৬: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২২.১১.২০১৬: প্রাথমিক বিজ্ঞান

২৩.১১.২০১৬: ধর্ম ও নৈতিক শিক্ষা