হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্যহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা থেকে সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ দেওয়া হলো। সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: আত্মা কী?উত্তর: আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। তিনি প্রত্যেক জীবের মধ্যে অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। প্রশ্ন: জীব কী?উত্তর: জীব বলতে বোঝায় যাদের জীবন আছে। যেমন—মানুষ, পশুপাখি, গাছপালা ইত্যাদি।প্রশ্ন: ব্রাহ্মণের আর্থিক অবস্থা কেমন ছিল?উত্তর: ব্রাহ্মণের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল। সংসারের সবার কোনো দিন খাবার জুটত, কোনো দিন আধপেটা খেয়ে থাকতে হতো। কোনো কোনো দিন একেবারে না খেয়ে থাকতে হতো। প্রশ্ন: ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন কেন?উত্তর: দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা পরীক্ষা করার জন্য ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন।প্রশ্ন: আমরা কার সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি?উত্তর: আমরা জীবসেবার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা ঈশ্বরের সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রশ্ন: ঈশ্বর কেন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। উত্তর: ঈশ্বর অনাদি, অনন্ত। বিচিত্র তাঁর লীলা। অপার তাঁর মহিমা। বিচিত্র তাঁর সৃষ্টি। ঈশ্বর সৃষ্টি করে আনন্দ পান। তাঁর লীলার একটা উদ্দেশ্য আনন্দ উপভোগ করা। আর এ আনন্দ উপভোগের জন্যই তিনি সৃষ্টি করেছেন তাঁর এ বিশ্বব্রহ্মাণ্ড। প্রশ্ন: মানুষ সৃষ্টির সেরা জীব কেন?উত্তর: সবকিছু সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। তিনি তাঁর অসীম ক্ষমতা দিয়ে এ পৃথিবীর পাহাড়-পর্বত, নদনদী, মাঠঘাট, ফুলফল ছাড়াও সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে। মানুষের রয়েছে বিবেক-বুদ্ধি। এ বিবেক-বুদ্ধি দিয়ে সে সবকিছু জয় করেছে। জলে, স্থলে, আকাশে সব স্থানে তাঁর অবাধ বিচরণ। তাই মানুষ সৃষ্টির সেরা জীব।প্রশ্ন: ঈশ্বরকে স্বয়ম্ভু বলা হয় কেন?উত্তর: ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু তাঁকে কেউ সৃষ্টি করেনি। তিনি নিজেই নিজের স্রষ্টা। তাই তিনি স্বয়ম্ভু।প্রশ্ন: ঈশ্বরের লীলা প্রকাশের উদ্দেশ্য কী?উত্তর: ঈশ্বর যা কিছু করেন, তাই তাঁর লীলা। ঈশ্বরের লীলা প্রকাশের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আনন্দ উপভোগ করা। মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করে ঈশ্বর লীলা করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন। প্রশ্ন: ঈশ্বর কোথায় অবস্থান করেন?উত্তর: সকল সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। তিনি আত্মারূপে প্রতিটি জীবের মধ্যেই অবস্থান করেন। সকল জীবের মধ্যে অবস্থান করে তিনি সবকিছু পরিচালনা করছেন।  নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ঈশ্বর ও জীবের সম্পর্ক বুঝিয়ে লেখো।উত্তর: ঈশ্বর সর্বশক্তিমান। তিনি এ পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা। তাঁর আরেক নাম পরমাত্মা। তিনি জীবের মধ্যে সব সময় আত্মারূপে বিরাজমান। তিনি জীবের আত্মায় অবস্থান করে জীবকে সুন্দরভাবে পরিচালনা করেন। এ আত্মার বা ঈশ্বর যখন জীবদেহ থেকে চলে যায়, তখন জীবদেহ অসার হয়ে যায়। তাই ঈশ্বর ও জীবের সম্পর্ক খুবই নিবিড়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল