হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্যহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা থেকে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: জীবসেবা করব। কেন করা উচিত?উত্তর: জীব হচ্ছে ঈশ্বরের অপূর্ব সৃষ্টি। তাঁর সৃষ্ট জীবকে তিনি খুবই ভালোবাসেন। তিনি তাঁর সৃষ্ট জীবের মধ্যে আত্মারূপে সর্বদা অবস্থান করেন। তাই আমরা সব সময় জীবসেবা করব। কারণ, জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা হবে।প্রশ্ন: পৃথিবীর বৈচিত্র্যতার বর্ণনা দাও।উত্তর: আমাদের এ পৃথিবীর অনেক রূপ। পৃথিবীতে কোথাও সবুজ মাঠ, কোথাও গভীর বন, কোথাও ধু ধু মরুভূমি আবার কোথাও সুউচ্চ পর্বতমালা অবস্থিত। আবার কোথাও নদনদী, কোথাও সাগর-মহাসাগর পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে পৃথিবীকে অনেক বৈচিত্র্যময় করে তুলেছে। বিচিত্র পশুপাখি, কীটপতঙ্গ, জীবজন্তু, গাছপালা, মাঠঘাট, ফুলফল সবকিছুই আমাদের পৃথিবীকে পরিপূর্ণ করেছে। প্রশ্ন: ঈশ্বরের লীলা বলতে কী বোঝায়?উত্তর: পৃথিবীর সবকিছুই একজন সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তাই ঈশ্বর। ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান। তিনি সৃজন, পালন ও সংহারকর্তা। তিনি যেমন সবকিছু সৃষ্টি করেছেন, তেমনি তা নিয়ন্ত্রণও করেন।ঈশ্বর যা কিছু করেন সেটা তাঁর লীলা। বিশ্বের সর্বত্র তাঁর লীলা প্রকাশিত। জীব ও জগতের সৃষ্টিও ঈশ্বরের একটি লীলা। ঈশ্বর অনাদি, অনন্ত। অপার তাঁর মহিমা। ঈশ্বরের লীলার একটা উদ্দেশ্য হচ্ছে আনন্দ উপভোগ করা। আনন্দ উপভোগের জন্য তিনি সৃষ্টি করেছেন বিশ্বব্রহ্মাণ্ড। প্রশ্ন: কীভাবে জীবের সেবা করা যায়?উত্তর: এ পৃথিবীতে যাদের জীবন আছে, তারাই জীব। আমরা আমাদের সব পোষা জীবজন্তুর প্রতি খেয়াল রাখব এবং তাদের পরিচর্যা করব। আমাদের বাড়ির আশপাশে কিংবা খোলামেলা জায়গায় গাছপালা রোপণ করব ও সেগুলোর প্রতি সব সময় যত্ন নেব এবং একটা ক্ষুদ্র পিঁপড়া থেকে আরম্ভ করে সব জীবকে ঈশ্বরজ্ঞানে সেবা করব।প্রশ্ন: ব্রাহ্মণকে অতিথি ব্রাহ্মণ এসে কী বলেছিলেন?উত্তর: ব্রাহ্মণকে অতিথি ব্রাহ্মণ এসে বলেছিলেন, আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি। অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছি। এখন আমি খুবই ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দিন।প্রশ্ন: কী করলে ঈশ্বরকে ভালোবাসা হয়?উত্তর: ঈশ্বর আমাদের সৃজন, পালন ও সংহারকর্তা। পৃথিবীর সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। ঈশ্বরের সন্তুষ্টির জন্য তাঁর আরাধনা করতে হবে। তাঁকে ভক্তি করতে হবে। তাঁর অস্তিত্ব আমাদের অন্তরে অনুভব করতে হবে। তাঁর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরকে আরাধনা করতে হলে ভালোবাসতে হবে তাঁর সৃষ্টিকে। আর তাঁর সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হবে।প্রশ্ন: ঈশ্বরের সৃষ্ট পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করো।উত্তর: আমাদের এ পৃথিবী অপরূপ সুন্দর। আমাদের মাথার ওপরে আছে অসীম সুনীল আকাশ। আকাশে রয়েছে চন্দ্র, সূর্য এবং অনেক গ্রহ-উপগ্রহ। আরও রয়েছে অগণিত তারা-নক্ষত্র। রাতের অন্ধকারে এগুলোর আলো দেখা যায় কিন্তু দিনের বেলায় দেখা যায় না। সূর্যের আলোয় এসব ঢাকা পড়ে। প্রকাশ পায় পৃথিবীর রূপ। কখনো আকাশ মেঘে ঢাকা থাকে, কখনো বা অঝোরে বৃষ্টি নামে। কখনো নতুন নতুন পাতা ও ফুলে-ফলে ছেয়ে যায় বৃক্ষলতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল