হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ

প্রিয় পরীক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-১

১। ঈশ্বর স্রষ্টা, জীব ও জগত্ তাঁর —।

উত্তর: সৃষ্টি।

২। ঈশ্বরের আরেক নাম —।

উত্তর: পরমাত্মা।

৩। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে — বলে।

উত্তর: আত্মা।

৪। আমরা ঈশ্বরের — করি।

উত্তর: স্তব-স্তুতি।

৫। ঈশ্বর সকল — মধ্যে আছেন।

উত্তর: জীবের।

৬। ঈশ্বরের শক্তি ও গুণের প্রকাশকে — করা যায় মাত্র।

উত্তর: প্রত্যক্ষ।

৭। — সেবা করলে তা ঈশ্বরের সেবা করা হবে।

উত্তর: জীবের।

৮। যেখানে জীব, সেখানেই —।

উত্তর: শিব।

৯। ঈশ্বর বহু — আমাদের সামনে আছেন।

উত্তর: জীবরূপে।

১০। জীবসেবাও —।

উত্তর: ধর্ম।

১১। আমরা পোষা জীবজন্তুর — করব।

উত্তর: পরিচর্যা।

১২। জীবসেবা করে নিজেরা — পাব।

উত্তর: শান্তি।

১৩। কুরুক্ষেত্র এ উপমহাদেশের একটি — স্থান।

উত্তর: পবিত্র।

১৪। কুরুক্ষেত্রকে — বলা হয়।

উত্তর: ধর্মক্ষেত্রও।

১৫। ব্রাহ্মণ — করে খাবার সংগ্রহ করতেন।

উত্তর: উঞ্ছবৃত্তি।

১৬। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে —।

উত্তর: ঈশ্বর।

১৭। আমরা — মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব।

উত্তর: জীবসেবার।

১৮। ব্রাহ্মণ — ও বিদ্যাচর্চায় সময় কাটাতেন।

উত্তর: ধর্মসাধনা।

অধ্যায়-২

১। ঈশ্বর এক ও —।

উত্তর: অদ্বিতীয়।

২। অন্ত মানে —।

উত্তর: শেষ।

৩। — পরম ধর্ম।

উত্তর: অহিংসা।

৪। ঈশ্বর যখন নিরাকার, তখন তাঁকে বলা হয় —।

উত্তর: ব্রহ্ম।

৫। — সকল জীব ও জগতের ওপর প্রভুত্ব করেন।

উত্তর: ব্রহ্ম।

৬। ব্রহ্মের আরেক নাম —।

উত্তর: ঈশ্বর।

৭. ঈশ্বর শব্দের মানে হচ্ছে —।

উত্তর: প্রভু।

৮। — সকল প্রাণের উত্সস্বরূপ।

উত্তর: ব্রহ্ম।

৯। ব্রহ্মের মধ্যেই— অবস্থান।

উত্তর: জগতের।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিনয় চন্দ্র পাল, শিক্ষক