হিন্দুধর্ম ও নৈতিকশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৪
প্রশ্ন: পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম কী?
উত্তর: পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম হলো হিন্দুধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধধর্ম ও খ্রিষ্টধর্ম।
প্রশ্ন: যে আমাকে যেভাবে উপাসনা করে, আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি—এ কথা কে এবং কাকে বলেছিলেন?
উত্তর: যে আমাকে যেভাবে উপাসনা করে, আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি—এ কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন।
প্রশ্ন: ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কী প্রতিষ্ঠিত হবে?
উত্তর: ধর্মীয় সাম্য রক্ষা করে চললে সবার মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
প্রশ্ন: মানুষ মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে?
উত্তর: মানুষ একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখবে।
প্রশ্ন: বিভিন্ন ধর্মের লোকেরা ঈশ্বরকে কী কী নামে ডাকে?
উত্তর: হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর। মুসলমানেরা বলে আল্লাহ এবং খ্রিষ্টানেরা বলে গড।
প্রশ্ন: নিজ নিজ ধর্ম পালন করলে কার কাছে পৌঁছানো যায়?
উত্তর: পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। সব ধর্মের মূলে রয়েছেন ঈশ্বর। নিজ নিজ ধর্ম পালন করলে একই সৃষ্টিকর্তার কাছে পৌঁছানো যায়। নিজ ধর্মে অনুগত থাকা শাস্ত্রের নির্দেশ।
প্রশ্ন: ‘যত মত, তত পথ’—কথাটি কে বলেছেন?
উত্তর: ‘যত মত, তত পথ’— কথাটি রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক