সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৪
প্রশ্ন: ধর্মীয় সাম্য রক্ষা করে চললে পৃথিবী কী রকম হবে?
উত্তর: আমাদের সবারই উচিত ধর্মীয় সাম্য রক্ষা করে চলা। ধর্মীয় সাম্য রক্ষা করে চললে পৃথিবীটা খুব সুন্দর হবে। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে। সবাই সবাইকে ভালোবাসবে কেউ কাউকে হিংসা করবে না। বিশ্ব হবে শান্তিময়।
প্রশ্ন: সব ধর্মের সাধারণ উদ্দেশ্য কী?
উত্তর: আচার-আচরণে পার্থক্য থাকলেও সব ধর্মের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এক। তা হলো নিজের মুক্তি ও জীবের মঙ্গল কামনা এবং পৃথিবীর উন্নতি সাধন করা। সুতরাং, আমাদের সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও সবার প্রতি সহমর্মী হওয়া উচিত।
অধ্যায়-৫
প্রশ্ন: শিষ্টাচার কাকে বলে?
উত্তর: শিষ্টাচার শব্দের ‘শিষ্ট’ কথাটির অর্থ ভদ্র, আর ‘আচার’ মানে ব্যবহার। শিষ্টাচার হলো শিষ্ট যে আচার। অর্থাত্, নম্র ও ভদ্র ব্যবহার। যেকোনো সুন্দর আচরণই শিষ্টাচার।
প্রশ্ন: শিষ্টাচার প্রদর্শন করলে সমাজ কেমন হবে?
উত্তর: শিষ্টাচার প্রদর্শন করলে আমাদের সমাজ থাকবে সব সময় শান্ত ও সুন্দর। যার ফলে সমাজে সব সময় শান্তি বিরাজ করবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক