সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: শিশুপাল কোন দেশের রাজা ছিলেন? তিনি কেমন লোক ছিলেন?
উত্তর: শিশুপাল ছিলেন চেদি নামক একটি দেশের রাজা। তিনি ছিলেন দুষ্ট প্রকৃতির লোক। প্রজাদের ওপর সব সময় অত্যাচার করতেন ও অন্য রাজাদের সঙ্গে ঝগড়া বাধিয়ে যুদ্ধ করতেন।
প্রশ্ন: নারদকে দেখে শ্রীকৃষ্ণ দাঁড়ালেন কেন?
উত্তর: ভগবান শ্রীকৃষ্ণ তাঁঁর শিষ্টাচারগুণের জন্য দেবর্ষি নারদকে দেখে দাঁড়ালেন।
প্রশ্ন: পরমতসহিষ্ণুতা কাকে বলে?
উত্তর: নিজে নিজের মতে ঠিক থেকে অন্যের মতকেও মেনে নেওয়া এবং শ্রদ্ধা করাই হচ্ছে পরমতসহিষ্ণুতা।
প্রশ্ন: শিষ্টাচারের মাধ্যমে কী কী অর্জন করা যায়?
উত্তর: শিষ্টাচারের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। এ গুণের দ্বারা মানুষের মনের ভালোবাসা অর্জন করা যায় এবং বড়, সমবয়সী ও ছোটদের কাছ থেকে সম্মান অর্জন করা যায়।
প্রশ্ন: শিষ্টাচার প্রদর্শন করার মধ্য দিয়ে কী হয়?
উত্তর: আমরা জানি, জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বিরাজ করেন। তাই কারও প্রতি শিষ্টাচার প্রদর্শন করার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক