হিন্দুধর্ম ও নৈতিকশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫

প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: নারদ আসার পর শ্রীকৃষ্ণ কী করেছিলেন?
উত্তর: নারদ আসার পর তিনি তাঁর কুশল জিজ্ঞেস করলেন। দেবতাদের কুশল জিজ্ঞেস করলেন ও শান্ত কণ্ঠে বিনয়ের সঙ্গে তাঁকে তাঁর আসার কারণ জিজ্ঞেস করলেন।
প্রশ্ন: সমাজে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় কেন?
উত্তর: প্রতিটি ধর্মমতের নিজস্ব বিধিবিধান আছে। ধর্মচর্চারও নিজস্ব পথ বা পদ্ধতি আছে। এ ক্ষেত্রে নিজের ধর্ম বা মতকে যদি আমরা না মানি, অন্য ধর্ম বা মতের স্বীকৃতি যদি আমরা না দিই, তাহলে সমাজে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়।
প্রশ্ন: আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসভায় কে স্বামী বিবেকানন্দকে পরিচয় করিয়ে দেন?
উত্তর: ১৮৯৩ খ্রিষ্টাব্দে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ধর্ম মহাসভায় মহাসভার সভাপতি কার্ডিনাল গিবনস উপস্থিত শ্রোতাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের পরিচয় করিয়ে দেন।