হিন্দুধর্ম ও নৈতিকশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: অহিংসা কী?
উত্তর: কখনো কাউকে হিংসা না করা এবং নিজের ক্ষতি হলেও কারও অমঙ্গল কামনা না করা হচ্ছে অহিংসা।
প্রশ্ন: বিশ্বামিত্র কেন বশিষ্ঠকে হিংসা করতেন?
উত্তর: বিশ্বামিত্র ছিলেন রাজর্ষি। তিনি ব্রহ্মর্ষি হতে চাওয়ার জন্য ব্রহ্মর্ষি বশিষ্ঠকে হিংসা করতেন।
প্রশ্ন: কামধেনু কাকে বলে?
উত্তর: কামধেনু হচ্ছে একটি গাভি। তার কাছে যখন যা চাওয়া হতো, তা-ই পাওয়া যেত।
প্রশ্ন: ভীম রক্ষাসটাকে কীভবে মেরেছিলেন?
উত্তর: রাক্ষসটা যখন ভীমকে জাপটে ধরে ফেলল, তখন ভীম বক রাক্ষসকে এক আছাড়ে মেরে ফেললেন।
প্রশ্ন: বড় হতে হলে আমাদের কী হতে হবে?
উত্তর: হিংসা মানুষের মনকে ছোট করে দেয়। আর ছোট মনে কোনো বড় কাজ করা যায় না। তাই বড় হতে হলে আমাদের অহিংস হতে হবে।
প্রশ্ন: বশিষ্ঠ ঋষিকে সবাই কী করতেন?
উত্তর: বশিষ্ঠ ঋষি ছিলেন ব্রহ্মর্ষি। অনেক সুখ্যাতি ছিল তাঁর। সবাই তাঁকে ভীষণ শ্রদ্ধা ও ভক্তি করত। তাঁর কথা সবাই সম্মানের সঙ্গে মান্য করত।
প্রশ্ন: বিশ্বামিত্র কিরূপ ঋষি হতে চেয়েছিলেন?
উত্তর: বিশ্বামিত্র ছিলেন একজন ক্ষত্রিয় রাজা। সাধনা করে তিনি রাজর্ষি হয়েছিলেন। কিন্তু তিনি এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি ব্রহ্মর্ষি হতে চেয়েছিলেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক