হিন্দুধর্ম শিক্ষা
নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের পাঠ আলোচনায় দেওয়া হলো হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের অধ্যায়-২ থেকে শূন্যস্থান পূরণ।১. হিন্দুধর্মের উল্লেখযোগ্য গ্রন্থ বেদ, — , উপনিষদ, মহাভারত। উত্তর: হিন্দুধর্মের উল্লেখযোগ্য গ্রন্থ বেদ, রামায়ণ, উপনিষদ, মহাভারত।২. ধর্মগ্রন্থগুলো — ভাষায় রচিত।উত্তর: ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় রচিত।৩. ঈশ্বরের—হিন্দুধর্মের অঙ্গ।উত্তর: ঈশ্বরের স্তব করা হিন্দুধর্মের অঙ্গ।৪. — করলে মন পবিত্র হয়।উত্তর: স্তব করলে মন পবিত্র হয়।৫. স্তব করলে মনে — অনুভূতি জাগ্রত হয়।উত্তর: স্তব করলে মনে ঈশ্বরের অনুভূতি জাগ্রত হয়।৬. মন্ত্রগুলো — উচ্চারণ শিখতে হবে।উত্তর: মন্ত্রগুলো শুদ্ধভাবে উচ্চারণ শিখতে হবে।৭. — আমাদের পরমায়ু দীর্ঘ করুন।উত্তর: সূর্যদেব আমাদের পরমায়ু দীর্ঘ করুন।৮. তোমার — আমি সর্বত্র দেখছি।উত্তর: তোমার অনন্তরূপ আমি সর্বত্র দেখছি।৯. যত যাতানি ভুবনানি —।উত্তর: যত যাতানি ভুবনানি বিশ্ব।১০. সুখে — করি গো ফলে-ফুলে।উত্তর: সুখে উপাসনা করি গো ফলে-ফুলে।১১. ঈশ্বরের — রূপ দেবদেবী।উত্তর: ঈশ্বরের সাকার রূপ দেবদেবী।১২. বিদ্যার দেবী —। উত্তর: বিদ্যার দেবী সরস্বতী ।১৩. ধনসম্পদের অধিকারী —।উত্তর: ধনসম্পদের অধিকারী লক্ষ্মীদেবী। ১৪. হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ —।উত্তর: হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ বেদ।১৫. পূজা হলো —। উত্তর: পূজা হলো আরাধনা ।১৬. শক্তির দেবী —। উত্তর: শক্তির দেবী দুর্গা ।১৭. শরৎকালে — হয়। উত্তর: শরৎকালে দুর্গাপূজা হয়।১৮. লক্ষ্মীপূজায় — নিষেধ।উত্তর: লক্ষ্মীপূজায় ঘণ্টা বাজানো নিষেধ।১৯. গণেশের বাহন —। উত্তর: গণেশের বাহন ইঁদুর ।২০. — সৃষ্টি দেবতা। উত্তর: ব্রহ্মা সৃষ্টি দেবতা।২১. — ধ্বংসের দেবতা। উত্তর: শিব ধ্বংসের দেবতা।২২. — শিবের খুব প্রিয়।উত্তর: বেলপাতা শিবের খুব প্রিয়।২৩. জঙ্গম অর্থ —। উত্তর: জঙ্গম অর্থ গতিশীল ।২৪. — শিবের অপর নাম।উত্তর: চন্দ্রনাথ শিবের অপর নাম।২৫. হরিদ্বারের প্রাচীন নাম —।উত্তর: হরিদ্বারের প্রাচীন নাম মায়াপুরী।২৬. মানুষের — সঞ্চিত থাকে।উত্তর: মানুষের কর্মফল সঞ্চিত থাকে।২৭. নিষ্কাম কর্ম করলে আর — হবে না।উত্তর: নিষ্কাম কর্ম করলে আর জন্ম হবে না।২৮. — কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না।উত্তর: আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না।২৯. তীর্থের — অনেক। উত্তর: তীর্থের ফল অনেক।৩০. — পুণ্যস্থান। উত্তর: তীর্থক্ষেত্র পুণ্যস্থান।