হিন্দুধর্ম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায়ের ‘স্রষ্টা ও সৃষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # রচনামূলক প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: আমাদের পৃথিবীর বর্ণনা দাও।উত্তর: আমাদের এই পৃথিবী বিচিত্র। মাথার ওপরে রয়েছে সুনীল আকাশ। রাতের বেলা আকাশে ঝলমল করে গ্রহ-নক্ষত্র। দিনের বেলা সূর্যের আলোয় এসব দৃশ্য ঢাকা পড়ে যায়। তখন পৃথিবীর আসল রূপ প্রকাশ পায়। তখন পাহাড়-পর্বত, নদ-নদী, মাঠ-ঘাট, ফুল-ফল পরিবেশিত পৃথিবীকে আমরা দেখতে পাই। পৃথিবীতে রয়েছে অনেক জীব-জন্তু, পশুপাখি ও কীট-পতঙ্গ। এ ছাড়া রয়েছে সৃষ্টির সেরা জীব মানুষ। জলে-স্থলে-আকাশে সব স্থানে যার সমান বিচরণ। এসব কিছু নিয়েই আমাদের এই পৃথিবী। প্রশ্ন: ঈশ্বরের লীলা বলতে কী বোঝায়? উত্তর: ঈশ্বরই হচ্ছে পৃথিবী, আকাশ-বাতাস, জীব-জন্তু সবকিছুরই সৃষ্টিকর্তা। তিনি সর্বশক্তিমান। সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে, তিনি সৃজন-পালন ও সংহারকর্তা। তিনি স্বয়ম্ভু। ঈশ্বর যা কিছু করেন, সবই তাঁর লীলা। জীব ও জগতের সৃষ্টিও তাঁর একটি লীলা। ঈশ্বরের লীলার উদ্দেশ্য আনন্দ উপভোগ করা। এ উদ্দেশ্যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন।প্রশ্ন: ঈশ্বরকে সন্তুষ্ট করার উপায় কী? উত্তর: ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। তাঁকে সন্তুষ্ট করতে হলে তাঁর আরাধনা করতে হবে। তাঁকে ভক্তি করতে হবে। তাঁর অস্তিত্ব আমাদের অন্তরে অনুভব করতে হবে। তাঁর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে ভালোবাসতে হবে তাঁর সৃষ্টিকে। তাই ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসাই তাঁকে সন্তুষ্ট করার উপায়। প্রশ্ন: ঈশ্বর বলতে যা বোঝায় তা বর্ণনা কর। উত্তর: আমাদের এই পৃথিবী, গ্রহ-নক্ষত্র, আকাশ-বাতাস, জীব-জন্তু, অপরূপ নিসর্গ আপনা-আপনি সৃষ্টি হয়নি। একজন এসব কিছু সৃষ্টি করেছেন। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকেই আমরা ঈশ্বর বলি। তিনি স্বয়ম্ভু। সর্বশক্তিমান। সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে। তিনি সৃজন, পালন ও সংহারকর্তা। সর্বত্র তাঁর লীলা প্রকাশিত। # নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ঈশ্বর কেন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন? উত্তর: ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। তিনি স্বয়ম্ভু। তিনি যা কিছু করেন সবকিছুই তাঁর লীলা। তাঁর অপার মহিমা। আনন্দ উপভোগের জন্যই তিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। প্রশ্ন: মানুষ সৃষ্টির সেরা জীব কেন? উত্তর: ঈশ্বর তাঁর সৃষ্টিকুলের মধ্যে মানুষকেই সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষেরই রয়েছে বিবেক-বুদ্ধি। মানুষ তার বিবেক খাটিয়ে জলে-স্থলে-আকাশে—সব স্থানে বিচরণ করতে পারে। তাই মানুষ সৃষ্টির সেরা জীব। প্রশ্ন: ঈশ্বরকে স্বয়ম্ভু বলা হয় কেন? উত্তর: ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু তাঁকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজেই নিজের স্রষ্টা। তাই তাঁকে স্বয়ম্ভু বলা হয়। প্রশ্ন: ঈশ্বরের লীলা প্রকাশের উদ্দেশ্য কী? উত্তর: ঈশ্বর যা কিছু করেন তাঁর লীলা। তাঁর লীলা প্রকাশের উদ্দেশ্য আনন্দ উপভোগ করা। লীলার ছলেই তিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। প্রশ্ন: ঈশ্বর কোথায় অবস্থান করেন?উত্তর: ঈশ্বর ও জীবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সন্তান ও বাবা-মায়ের সম্পর্কের মতো। সব সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। তিনি অবস্থানও করছেন সব জীবের মধ্যে। প্রশ্ন: কী করলে ঈশ্বরকে ভালোবাসা হয়? উত্তর: সব সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। তাই তাঁর সৃষ্টিকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল