প্রিয় শিক্ষার্থীরা, আজ হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায়ের ‘স্রষ্টা ও সৃষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। স্রষ্টা ও সৃষ্টি# শূন্যস্থানপূরণ কর। ক. ঈশ্বর এক এবং —। খ. ঈশ্বর অনাদি, —।গ. ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক —।ঘ. সব সৃষ্টির মূলে রয়েছেন —। ঙ. ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং — করছেন। চ.তাঁর — ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হবে। ছ. সব সৃষ্টির মূলে রয়েছেন —।জ. মানুষের রয়েছে বিবেক —।উত্তর: ক. অদ্বিতীয় খ. অনন্ত গ. খুবই নিবিড় ঘ. ঈশ্বর ঙ. প্রতিপালন চ. সৃষ্টিকে ছ. ঈশ্বর জ. বুদ্ধি। # ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলাও।বাম ক) আমাদের মাথার ওপর আছে খ) মানুষ সৃষ্টির গ) সৃষ্টিকর্তাকে আমরা ঘ) ঈশ্বরঙ) ঈশ্বর অনাদি চ) ঈশ্বরকে আরাধনা করতে হলেডান সেরা জীব। ঈশ্বর বলি।ভালোবাসতে হবে তাঁর সৃষ্টিকে। অনন্ত।সর্বশক্তিমান।সুনীল আকাশ।অনেক পাখি।উত্তর: ক. আমাদের মাথার ওপর আছে সুনীল আকাশ। খ. মানুষ সৃষ্টির সেরা জীব। গ. সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি।ঘ. ঈশ্বর সর্বশক্তিমান। ঙ. ঈশ্বর অনাদি, অনন্ত।চ. ঈশ্বরকে আরাধনা করতে হলে ভালোবাসতে হবে তাঁর সৃষ্টিকে।# শুদ্ধ উত্তরটিতে টিক () চিহ্ন দাও।ক. সৃষ্টির সেরা জীব—।১. গাছপালা ২. পশুপাখি ৩. মানুষ ৪. চন্দ্র-সূর্যখ. ঈশ্বরের লীলার একটা উদ্দেশ্য—।১. ঐশ্বর্য প্রকাশ করা ২. আনন্দ উপভোগ করা ৩. দুঃখ ভোগ করা ৪. ক্ষমতা প্রকাশ করাগ. ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক কী রকম?১. খুবই মধুর ২. চমৎকার ৩. নিবিড় ৪. শত্রুতামূলকঘ. সৃজন, পালন ও সংহারকর্তা কে? ১. দেব-দেবী ২. ঈশ্বর ৩. রাজা ৪. মা-বাবাঙ. মানুষের বিচরণ কোথায়?১. বন-জঙ্গলে ২. আকাশে ৩. শহরে-গ্রামে ৪. সর্বত্র।সঠিক উত্তর: ক. ৩, খ. ২, গ. ৩, ঘ. ২, ঙ. ৪।সর্বভূতে ঈশ্বর# সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: এ পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা কে?উত্তর: এ পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর।প্রশ্ন: ‘সর্বভূতে ঈশ্বর’—এ কথাটির অর্থ কী?উত্তর: সর্বভূতে ঈশ্বর—কথাটির অর্থ হলো ঈশ্বর সকল প্রাণের বীজ বা উৎসস্বরূপ। অর্থাৎ তিনি সকল জীবের মধ্যই বিরাজ করেন।প্রশ্ন: ঈশ্বর কোন রূপে জীবের মধ্যে অবস্থান করেন?উত্তর: ঈশ্বর আত্মারূপে ও চেতনারূপে সকল জীবের মধ্যে অবস্থান করেন।প্রশ্ন: জীবকে সেবা করলে কার সেবা করা হয়?উত্তর: জীবকে সেবা করলে স্বয়ং ঈশ্বরেরই সেবা করা হয়।প্রশ্ন: অযাচক ব্রত কী?উত্তর: অযাচক ব্রত হচ্ছে, কারও কাছে ভিক্ষা চাওয়া যাবে না। লোকে ইচ্ছা করে, দয়া করে যা দেবে তা দিয়েই জীবন বাঁচাতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল