হিন্দুধর্ম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  সর্বভূতে ঈশ্বরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # রচনামূলক প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: ‘ঈশ্বর সকল জীবের মধ্যে আছেন।’ কথাটি বুঝিয়ে লেখ।উত্তর: ঈশ্বর সর্বভূতে অর্থাৎ সকল প্রাণের বীজ বা উৎসস্বরূপ। তাঁর থেকেই জগতের সৃষ্টি, তাঁর মধ্যেই জগতের অবস্থান। আবার তাঁর মধ্যেই জীব ও জগৎ মিশে যায়। ঈশ্বরের অস্তিত্ব ছাড়া জগতে আর কিছুরই অস্তিত্ব নেই। তাই এ কথা সহজেই বোঝা যায় যে ঈশ্বর সকল জীবের মধ্যেই আত্মারূপে ও চেতনারূপে অবস্থান করেন।প্রশ্ন: ‘জীবসেবার মধ্যদিয়ে ঈশ্বরের সেবা করা হয়’—কীভাবে? সংক্ষেপে বুঝিয়ে দাও।উত্তর: ঈশ্বরের অস্তিত্ব ছাড়া আর কিছুরই অস্তিত্ব নেই। তিনি সর্বভূতে অর্থাৎ সর্ব জীবের মধ্যে আত্মারূপে ও চেতনারূপে বিরাজ করেন। তিনি সকল প্রাণের বীজ বা উৎসস্বরূপ। উপনিষদের মতে, ‘সবং খল্বিদং ব্রহ্ম’—সবকিছুই ব্রহ্ম বা ঈশ্বর। তাই ঈশ্বরের সৃষ্ট জীবকুলকে সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়। স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।প্রশ্ন: ‘রাজা রন্তিদেবের জীবসেবা’ গল্পটি নিজের ভাষায় লেখ।উত্তর: পুরাকালে রন্তিদেব নামে এক ধার্মিক রাজা ছিলেন। একবার তিনি অযাচক ব্রত শুরু করলেন। এ ব্রতের নিয়ম হলো, কারও কাছে ভিক্ষা চাওয়া যাবে না, যদি কেউ ইচ্ছা করে কিছু দান করে তবে তা দিয়েই বাঁচতে হবে।ব্রত পালনের সময় রাজা রন্তিদেবের ৪৮ দিন অনাহারে কাটল। কেউ কিছু খেতে দিল না। ৪৯ দিনের দিন তিনি কিছু অন্ন আর পায়েস পেলেন। তিনি খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় এক কঙ্কালসার ব্যক্তি একটি রোগা কুকুরসহ তাঁর কাছে এসে উপস্থিত হলো এবং খাদ্য প্রার্থনা করল। রাজা রন্তিদেব নিজে অভুক্ত থেকে সমুদয় খাদ্যবস্তু সেই লোকটা এবং তার সঙ্গী কুকুরটাকে দান করলেন।কিন্তু হঠাৎ তিনি দেখলেন সেই লোকটি এবং কুকুরটি নেই, তাঁর সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণ। রন্তিদেব বুঝতে পারলেন, জীবসেবার মধ্য দিয়ে স্বয়ং ভগবানকেই সেবা করা হয়।প্রশ্ন: শুদ্ধ উত্তরটিতে টিক () চিহ্ন দাও।ক. সব জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন—। ১. আত্মারূপে ২. মানুষরূপে ৩. দেবতারূপে ৪. প্রকৃতিরূপেখ. গাছপালা রোপণ করব এবং সেগুলো—।১. কেটে ফেলব ২. তুলে ফেলব ৩. পরিচর্যা করব ৪. নষ্ট করবগ. অযাচক ব্রত কে পালন করেন?১. রাজা দশরথ ২. রামচন্দ্র ৩. রাজা রন্তিদেব ৪. লক্ষ্মণঘ. রাজা রন্তিদেবের সামনে কে দাঁড়িয়েছিলেন?১. ভগবান বিষ্ণু ২. ভগবান শ্রীকৃষ্ণ ৩. ভগবতী দুর্গা ৪. মহাদেব। সঠিক উত্তর: ক. ১, খ. ৩, গ. ৩, ঘ. ২।প্রশ্ন: ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের সঙ্গে মিলাও।উত্তর: ক. সব কিছুর স্রষ্টা ঈশ্বরখ. ঈশ্বর সব প্রাণের বীজগ. জীবকে সেবা করলেও ঈশ্বরের সেবা করা হয়ঘ. সবাইকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়ঙ. বাড়িতে পোষা জীবজন্তুর পরিচর্যা করবচ. লোকটার সঙ্গে ছিল একটা কুকুর। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল