হিন্দুধর্ম শিক্ষা
অধ্যায়-১ উপাসনা ও প্রার্থনাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # রচনামূলক প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: উপাসনা কাকে বলে? বুঝিয়ে লেখো।উত্তর: উপাসনা অর্থ একাগ্রচিত্তে ঈশ্বরকে ডাকা বা আরাধনা করা। ‘উপ’ অর্থ নিকটে এবং ‘আসন’ অর্থ বসা। ঈশ্বরের উপাসনা অর্থ ঈশ্বরের নিকটে বসা। অর্থাৎ যেসব কাজকর্মের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে কাছে পেতে পারি, তার নামই উপাসনা।প্রশ্ন: সাকার উপাসনা কাকে বলে? এর বর্ণনা দাও।উত্তর: সাকার অর্থ যার রূপ বা আকার আছে। আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরকে আরাধনা করাই সাকার উপাসনা। বিভিন্ন দেব-দেবীর মূর্তি ঈশ্বরের সাকার রূপ। তাই ঈশ্বরকে দেব-দেবীর মূর্তিরূপে এবং অবতাররূপে উপাসনা করাই হচ্ছে সাকার উপাসনা।প্রশ্ন: নিরাকার উপাসনা সম্বন্ধে লেখো।উত্তর: নিরাকার কথার অর্থ যার কোনো আকার বা রূপ নেই। ঈশ্বরকে নিরাকারভাবেও আরাধনা করার নিয়ম আছে। ঈশ্বরের ভাষাকে বলে ব্রহ্মভাব। ঈশ্বরকে ব্রহ্মভাবে আরাধনা করাকেই নিরাকার উপাসনা বলে।প্রশ্ন: উপাসনার মন্ত্রটি সরলার্থসহ লেখো।উত্তর: উপাসনার মন্ত্র: নারায়ণ: পরং ব্রহ্মতত্ত্বং নারায়ণঃ পরঃ। নারায়ণ: পরো জ্যোতিরাত্ম নারায়ণঃ পরঃ।সরলার্থ: নারায়ণ প্রকৃষ্ট ব্রহ্মতত্ত্ব, নারায়ণই পরম ব্রহ্ম, নারায়ণ পরম জ্ঞানরূপ, নারায়ণ পরমাত্মা।প্রশ্ন: প্রার্থনা মন্ত্রটি সরলার্থসহ লেখো।উত্তর: প্রার্থনা মন্ত্র: ‘কেশব ক্লেশহরণ নারায়ণ জনার্দন।গোবিন্দ পরমানন্দ মাং সমুদ্ধর মাধব।’সরলার্থ: হে কেশব, হে দুঃখ হরণ, হে নারায়ণ, হে জনার্দন, হে গোবিন্দ, হে পরমানন্দ মাধব আমাকে উদ্ধার করো।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: উপাসনা শব্দের অর্থ কী?উত্তর: ‘উপ’ অর্থ নিকটে ‘আসন’ অর্থ বসা, উপাসনা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের নিকটে বসা। কোনো কিছু চাওয়ার জন্য ঈশ্বরের নিকটে বসা।প্রশ্ন: উপাসনা কত প্রকার ও কী কী?উত্তর: উপাসনার প্রকারভেদ: উপাসনা মূলত দুই প্রকার। যথা: ১. সাকার উপাসনা ও ২. নিরাকার উপাসনা।প্রশ্ন: নিরাকার উপাসনা কাকে বলে?উত্তর: নিরাকার শব্দের অর্থ যার কোনো আকার নেই। ঈশ্বরকে ব্রহ্মভাবে অন্তরে অনুভব করে উপাসনা করার নামই হচ্ছে নিরাকার উপাসনা। এ ধরনের উপাসনায় কোন দেব-দেবীর মূর্তির প্রয়োজন হয় না।প্রশ্ন: উপাসনার দুটি আসনের নাম করো।উত্তর: আসনের নাম: উপাসনার জন্য অনেক আসন আছে। এর মধ্যে পদ্মাসন ও সুখাসন উপাসনার জন্য শ্রেষ্ঠ আসন বলে স্বীকৃত।প্রশ্ন: প্রার্থনা কাকে বলে?উত্তর: ঈশ্বরের কাছে নতশিরে কিছু চাওয়ার নামই প্রার্থনা। প্রার্থনা উপাসনারই একটি অঙ্গ। প্রার্থনার সময় দেহ-মনকে পবিত্র রাখতে হয়। যেকোনো সময় যেকোনো পরিবেশে প্রার্থনা করা যায়।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।ক. ঈশ্বর —। খ. নিয়মিত উপাসনা করা আমাদের —। গ. ঈশ্বর এ বিশ্বের — কর্তা। ঘ. প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু —। ঙ. উপাসনারই একটি অঙ্গ হলো —। চ. প্রার্থনা করার সময়ও দেহ ও মন — থাকা প্রয়োজন। ছ. প্রার্থনার সময় মনে — ভাব থাকতে হবে। জ. আমরা বাড়িতে — করব। ঝ. উপাসনা ও প্রার্থনায় দেহমন — হয়। উত্তর: ক. সর্বশক্তিমান খ. কর্তব্য গ. সর্বময় ঘ. চাওয়া ঙ. প্রার্থনা চ. পবিত্র ছ. দীনতার জ. উপাসনা ঝ. পবিত্র।