হিন্দুধর্ম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসঠিক উত্তর লিখন  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে সঠিক উত্তর উত্তরপত্রে লিখন প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু সঠিক উত্তর লিখন দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে সঠিক উত্তর লিখনগুলো পড়বে।# সঠিক উত্তর উত্তরপত্রে লিখো। অধ্যায়-৬ ১। ঈশ্বরের অপূর্ণাঙ্গ রূপের অবতারকে বলা হয়—ক) অংশ অবতার খ) শক্ত্যাবেশ অবতার গ) গুণাবতার ঘ) ব্রহ্ম২। নিচের কোনটি গুণাবতার?ক) বলরাম খ) বুদ্ধ গ) ব্যাস ঘ) বিষ্ণু৩। পুরাণমতে ভগবান বিষ্ণু কয়টি অবতারে প্রকাশ পেয়েছেন?ক) সাতটি খ) আটটি গ) নয়টি ঘ) দশটি৪। প্রহ্লাদের পিতার নাম—ক) হিরণ্যাক্ষ খ) সত্যব্রত গ) হিরণ্যকশিপু ঘ) গৌতম বুদ্ধ৫। পরশুরাম কতবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন?ক) বিশবার খ) একুশবার গ) বাইশবার ঘ) তেইশবার। অধ্যায়-৭ ১. ‘হিংসার ফল’ গল্পটিতে কোন পাখির কথা বলা হয়েছে।ক. ঈগল খ. চিল গ. ভারণ্ড ঘ. কাক২. ভারণ্ড পাখিটির কয়টি মুখ ছিল? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি৩. বনের পাশে কী ছিল? ক. নদী খ. নগর গ. গ্রাম ঘ. সমুদ্র৪. ভারণ্ড পাখির প্রথম মুখ কী খেতে খেতে খাদ্যটির প্রশংসা করছিল?ক. অমৃত ফল খ. লিচু গ. কাঁঠাল ঘ. জাম৫. ‘তুমিই খাও, আর আমিই খাই, এক পেটেই তো যাবে।’ কথাটি কে বলেছিল?ক. ভারণ্ড পাখির প্রথম মুখ খ, ভারণ্ড পাখির দ্বিতীয় মুখ গ. ময়ূর ঘ. শিয়াল৬. হিংসা না করাকে কী বলে? ক. অহিংসা খ. দয়া গ. ত্যাগ ঘ. ক্ষমা৭. ‘হিংসার ফল’ গল্পটি পড়ে কী উপদেশ পেলে?ক. কাউকে ভালোবাসব না খ. কাউকে দয়া করব নাগ. কাউকে হিংসা করব না ঘ. কাউকে ক্ষমা করব না৮. কৌরব ও পাণ্ডবদের মধ্যে কী রকম সম্পর্ক ছিল?ক. মধুর খ. শত্রুতার গ. ভালোমন্দ মেশানো ঘ. কোনো সম্পর্কই ছিল না৯. আত্মগোপন করে যে নগরীতে পাণ্ডবরা কুন্তীসহ বাস করতেন তার নাম কী?ক. একচক্রা খ. দ্বিচক্রা গ. ত্রিচক্রা ঘ. দশচক্রা১০. পঞ্চপাণ্ডব আত্মগোপন থাকার সময় কী বেশ ধারণ করেছিলেন?ক. পাগলের বেশ খ. ব্রাহ্মণের বেশ গ. ব্যাধের বেশ ঘ. মুনির বেশ১১. ব্রাহ্মণ পরিবারের কান্না শুনে কে কাছে এগিয়ে গিয়েছিলেন?ক. ভীম খ. নকুল গ. কুন্তী ঘ. বক রাক্ষস১২. বক রাক্ষসকে কে হত্যা করেছিলেন?ক. যুধিষ্ঠির খ. অর্জুন গ. সহদেব ঘ. ভীম১৩. কে বক রাক্ষসকে হত্যা করেছেন বলে ব্রাহ্মণ জানিয়েছিলেন?ক. ভীম খ. কুন্তী গ. একজন মহাপুরুষ ঘ. অর্জুন১৪. জীর্ণধন কোথায় যাবেন বলে ঠিক করেছিলেন?ক. বিদেশে খ. তীর্থে গ. রাজবাড়িতে ঘ. মন্দিরে১৫. বণিক জীর্ণধনের দাঁড়িপাল্লা কে খেয়েছে বলে জানিয়েছিল?ক. বিড়াল খ. ইঁদুর গ. শিয়াল ঘ. বাঘ।গতকাল প্রকাশিত হিন্দু ধর্ম শিক্ষা সঠিক উত্তর লিখন অংশের সঠিক উত্তর:অধ্যায়-৫: ১। খ, ২। গ, ৩। ক, ৪। ঘ, ৫। গ, ৬। খ, ৭। ক, ৮। খ, ৯। গ, ১০। ঘ, ১১। ক, ১২। ক, ১৩। খ, ১৪। খ, ১৫। গ, ১৬। গ, ১৭। গ, ১৮। খ, ১৯। ঘ, ২০। ক, ২১। খ।আজ প্রকাশিত হিন্দু ধর্ম শিক্ষা সঠিক উত্তর লিখন অংশের সঠিক উত্তর: অধ্যায়-৬ সঠিক উত্তর: ১। ক, ২। ঘ, ৩। ঘ, ৪। গ, ৫। খ।অধ্যায়-৭ সঠিক উত্তর: ১. গ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. ক। ৬. ক। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. খ। ১১. গ। ১২. ঘ। ১৩. গ। ১৪. ক। ১৫. খ।