হিন্দুধর্ম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসঠিক উত্তর লিখন  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে সঠিক উত্তর উত্তরপত্রে লিখন প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু সঠিক উত্তর লিখন দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে সঠিক উত্তর লিখনগুলো পড়বে। অধ্যায়-৩ ১। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?ক. বেদ খ. উপনিষদ গ. পুরাণ ঘ. মহাভারত২। হিন্দুদের মূল গ্রন্থসমূহ কোন ভাষায় রচিত?ক. বাংলা খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. পালি৩। মূল রামায়ণের রচয়িতা কে?ক. কৃত্তিবাস খ. বাল্মীকি গ. ব্যাসদেব ঘ. নারদ৪। রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত?ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত৫। লক্ষ্মণের সঙ্গে কার বিয়ে হয়?ক. সীতার খ. ঊর্মিলার গ. শ্রুতকীর্তির ঘ. মাণ্ডবীর৬। দশরথ কাকে দুটি বর দিতে চেয়েছিলেন?ক. কৌশল্যাকে খ. কৈকেয়ীকে গ. সুমিত্রাকে ঘ. মন্থরাকে৭। রামকে কত বছরের জন্য বনে যেতে হয়েছিল?ক. আট খ. ১০ গ. ১২ ঘ. ১৪৮। হারিয়ে যাওয়া সীতার সন্ধান প্রথম কে দিয়েছিল?ক. সুগ্রীব খ. সম্পাতি গ. হনুমান ঘ. বালী৯। সীতাকে হনুমান রামের কোন অলংকারটি দিয়েছিল?ক. কানের দুল খ. হাতের বালা গ. গলার মালা ঘ. হাতের আংটি১০। সমুদ্রের ওপর ভাসমান সেতু কে নির্মাণ করেছিল?ক. রাম খ. সুগ্রীব গ. নল ঘ. হনুমান১১। লঙ্কা রাজ্যের কে রামের পক্ষে যোগ দিয়েছিলেন?ক. ইন্দ্রজিৎ খ. কুম্ভকর্ণ গ. বিভীষণ ঘ. বীরবাহু১২। রাবণের বিমানের নাম কী ছিল?ক. আকাশরথ খ. পুষ্পক গ. দ্রুতক ঘ. পঙ্খীরাজ১৩। রাম কেন সীতাকে বনবাসে দিয়েছিলেন?ক. রাগ করে খ. সীতার ইচ্ছায় গ. প্রজাদের মন রাখার জন্য ঘ. কৌশল্যার আদেশে১৪। সীতা কোথায় প্রবেশ করছিলেন?ক. নগরে খ. বনে গ. পাতালে ঘ. পর্বতের গুহায়১৫। দুর্যোধন রাজ্য ফিরিয়ে না দিলে যুধিষ্ঠির কী চেয়েছিলেন?ক. ধনরত্ন খ. পাঁচখানা গ্রাম গ. দুর্যোধনের মৃত্যু ঘ. দুর্যোধনের বনবাস১৬। কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ কোথায় হয়েছিল?ক. ইন্দ্রপ্রস্থে খ. খাণ্ডবপ্রস্থে গ. কুরুক্ষেত্রে ঘ. হস্তিনাপুরে১৭। সপ্তরথী চক্রব্যূহে কাকে হত্যা করেছিলেন?ক. অর্জুনকে খ. ভীমকে গ. যুধিষ্ঠিরকে ঘ. অভিমন্যুকে১৮। কর্ণ কার হাতে নিহত হয়েছিলেন?ক. অর্জুনের খ. ভীমের গ. নকুলের ঘ. সহদেবের১৯। কর্ণের পরে কৌরব পক্ষের সেনাপতি কে হয়েছিলেন?ক. ভীষ্ম খ. শল্য গ. দ্রোণাচার্য ঘ. অশ্বত্থামা২০। দুর্যোধনের উরু কে ভেঙে দিয়েছিলেন?ক. যুধিষ্ঠির খ. বলরাম গ. ভীম ঘ. অর্জুন২১। শান্তিপর্বে যুধিষ্ঠির কার কাছে উপদেশের জন্য গিয়েছিলেন?ক. শ্রীকৃষ্ণের কাছে খ. ভীষ্মের কাছে গ. ধৃতরাষ্ট্রের কাছে ঘ. গান্ধারীর কাছে২২। কত দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল?ক. ১০ দিন খ. ১২ দিন গ. ১৮ দিন ঘ. ২৬ দিন২৩। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তী কীভাবে মারা গিয়েছিলেন?ক. বার্ধক্যে খ. দাবানলে গ. জলে ডুবে ঘ. রোগে ভুগে২৪। দ্বারকা কোথায় ডুবে গিয়েছিল?ক. নদীতে খ. সমুদ্রে গ. ভূগর্ভে ঘ. অগ্নিগর্ভে২৫। কে সশরীরে স্বর্গে গিয়েছিলেন?ক. যুধিষ্ঠির খ. ভীম গ. অর্জুন ঘ. দ্রৌপদী২৬। মহাভারতে কয়টি পর্ব রয়েছে?ক. ১০ খ. ১২ গ. ১৬ ঘ. ১৮২৭। শান্তনু কোথাকার রাজা ছিলেন?ক. হস্তিনাপুর খ. শিবপুর গ. কৃষ্ণপুর ঘ. গৌরীপুর২৮। কে জন্মান্ধ ছিলেন?ক. পাণ্ডু খ. শান্তনু গ. ধৃতরাষ্ট্র ঘ. ভীষ্ম২৯। ধৃতরাষ্ট্রের বড় ছেলের নাম কী?ক, শিশুপাল খ. জরাসন্ধ গ. বলরাম ঘ. দুর্যোধন। অধ্যায়-৪ ১। পরিচ্ছন্ন ছেলেমেয়েকে সবাই—ক) ঘৃণা করে খ) পছন্দ করে গ) আদর করে ঘ) অপছন্দ করে২। ধর্মশাস্ত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে বলা হয়েছে—ক) অশুচিতা খ) শুচিতা গ) অপবিত্রতা ঘ) সততা৩। নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে—ক) সকালে খ) দুপুরে গ) রাত্রে ঘ) ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে৪। আমাদের পোশাক-পরিচ্ছদ হবে—ক) পরিষ্কার-পরিচ্ছন্ন খ) অপরিষ্কার গ) কম দামি ঘ) দামি৫। দেহ ও মন পবিত্র না থাকলে ভগবানের উপসনা—ক) হয় খ) হয় না গ) মোটেই হয় না ঘ) মাঝেমধ্যে হয়৬। প্রার্থনা ও উপাসনার জন্য একান্ত প্রয়োজন—ক) মনের শৃঙ্খলা খ) মনের পবিত্রতা গ) হিংসা ঘ) কুচিন্তা৭। শুচিতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে৮। মনের শুচিতা বা পবিত্রতা মনে—ক) দুঃখ আনে খ) প্রফুল্লতা আনে গ) বিষণ্নতা আনে ঘ) কুচিন্তা আনে৯। সরল ব্যক্তি—ক) পাঁচ ঘণ্টা একটানা সাধনা করেন খ) গুরুজনের কথা সত্য বলে বিশ্বাস করেন গ) একা একা থাকেন ঘ) কারও সঙ্গে কথা বলেন না১০। জটিল কাকে দাদা বলে ডেকেছিলেন?ক) রামকে খ) দশরথকে গ) মধুসূদনকে ঘ) দধীচি মুনিকে১১। দধীচি মুনি কী দেখিয়েছিলেন?ক) সরলতা খ) সাহস গ) ক্রোধ ঘ) উদারতা১২। দধীচি মুনির হাড় দিয়ে কী বানানো হয়েছিল?ক) ত্রিশূল খ) বজ্র গ) খড়্গ ঘ) তরবারি১৩। আমরা শিষ্টাচারের অনুশীলন করব কেন?ক) অনেক টাকা পাব বলে খ) অনেক দিন বাঁচব বলে গ) শিষ্টাচার ধর্মের অঙ্গ বলে ঘ) সবার চেয়ে শক্তিশালী হব বলে।# সঠিক উত্তর ও পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালগতকাল প্রকাশিত হিন্দু ধর্ম শিক্ষা সঠিক উত্তর লিখন অংশের সঠিক উত্তর: অধ্যায়-১: ১। গ ২। খ ৩। গ ৪। খ ৫। ঘ ৬। ক ৭। গ ৮। গ ৯। খ ১০। খ ১১। খ ১২। খ ১৩। ঘ ১৪। ক।অধ্যায়-২: ১। গ ২। ক ৩। ঘ ৪। গ ৫। খ ৬। ক ৭। গ ৮। গ ৯। ক ১০। ক ১১। খ ১২। গ ১৩। ক ১৪। খ ১৫। গ ১৬। গ ১৭। ঘ ১৮। ক ১৯। ঘ ২০। ক ২১। খ ২২। ক ২৩। খ ২৪। ঘ ২৫। ক ২৬। গ।