হিলফুল ফুজুল হচ্ছে একটি শান্তিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৪৩৩। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ যদি চরম শত্রু হয় তাহলে তুমি কী করবে? (ক) সেবা করব (খ) সম্মান করব (গ) ভালোবাসব (ঘ) উপযুক্ত শিক্ষা দেব। ৩৪। ‘বন্ধুত্বের পাঁচটি গুণ থাকা উচিত: বুদ্ধিমত্তা, সৎ স্বভাব, পাপচারী না হওয়া, বিদআতি না হওয়া, দুনিয়াসক্ত না হওয়া’— একথাটি কে বলেছেন?(ক) মুসা আল-খারিযমী (খ) ইয়াকুত ইবন আবদুল্লাহ (গ) ইমাম গাযযালী (র.) (ঘ) ইবন জারীর তাবারী ৩৫। আমজাদ একজন চাকুরিজীবী। তার নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে না পারার জন্য কোন কারণটি দায়ী? (ক) ইলমে তাসওউফ চর্চার অভাব (খ) তাকওয়ার অভাব (গ) শালীনতার অভাব (ঘ) স্বদেশপ্রেমের অভাব। ৩৬। আমাদের মধ্যে অনেকেরই শান্তি নেই। আমরা ইবাদতবন্দেগি করেও মনে হয় কোনো রকম সুফল পাচ্ছি না। এর পেছনে অন্যতম কারণ কী?(ক) ফিকহচর্চা ছেড়ে দেওয়া (খ) ইলমে তাসাওউফচর্চা ছেড়ে দেওয়া (গ) বিজ্ঞানচর্চা থেকে দূরে থাকা (ঘ) হাদিসচর্চা থেকে দূরে সরে যাওয়া। ৩৭। ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী অতিগর্হিত কাজ এবং একটি সমাজদ্রোহী পাপ কোনটি? (ক) প্রতারণা (খ) মিথ্যা (গ) গীবত (ঘ) হিংসা-বিদ্বেষ। ৩৮। আল্লাহ তাআলার ইবাদত কবুল হওয়ার অন্তরায় কোনটি বলে তুমি মনে কর? (ক) গীবত (খ) হিংসা-বিদ্বেষ (গ) ফিৎনা-ফাসাদ (ঘ) ধূমপান। ৩৯। তাকওয়াপূর্ণ জীবনে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ কী? (ক) আল্লাহ তাআলার পথে চলা (ক) ইসলামের পথে চলা (গ) আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলা (ঘ) নবী-রাসূলদের মেনে চলা। ৪০। ফিতনা-ফাসাদ কিসের চেয়েও জঘন্য?ক. হত্যার খ. মিথ্যার গ. গীবতের ঘ. প্রতারণার৪১। আওয়াল সাহেব নিয়োগ পরীক্ষায় যে ছেলেটি প্রথম হয়েছে তাকে চাকরি দিলেন। আওয়াল সাহেব এর মাধ্যমে কী করলেন?(ক) ইনসাফ (খ) ইহসান (গ) আদল (ঘ) যুলুম৪২। ‘দুই হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।’— কোন কিতাবে উল্লেখ আছে?(ক) আবু দাউদ (খ) সহিহ আল-বুখারি (গ) তিরমিজি শরীফ (ঘ) আল-কোরআন৪৩। ‘যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন’—এটি কার বাণী?(ক) আল্লাহ তাআলার বাণী (খ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর(গ) হজরত আবু বকর (রা.) (ঘ) হজরত উসমান (রা.)৪৪। তোমার মতে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়ে থাকে কিসের অভাবে? (ক) তাকওয়ার অভাবে (খ) আদলের অভাবে (গ) আমানতের অভাবে (ঘ) বিশ্বাসের অভাবে ৪৫। বর্তমানে বেকারত্ব দূরীকরণে ইসলামের কোন নীতিটি চালু করা যায়?(ক) ন্যায়বিচার (খ) যাকাতভিত্তিক অর্থব্যবস্থা (গ) নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠাকরণ (ঘ) তাকওয়াভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা অধ্যায়-৫ ১। মহানবী (সা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?ক. ৫৬৫ খ. ৫৭০ গ. ৫৮৪ ঘ. ৫৯০ খ্রিষ্টাব্দে২। মহানবী (সা.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?ক. মিসর খ. ইরাক গ. আবিসিনিয়া ঘ. সিরিয়া ৩। হিলফুল ফুজুল কী? ক. রণচুক্তি খ. সামাজিক চুক্তি গ. বাণিজ্যিক চুক্তি ঘ. একটি শান্তিসংঘ৪। কোন দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেছিলেন?ক. রোম খ. পারস্য গ. আবিসিনিয়া ঘ. ইয়েমেন ৫। কোন যুদ্ধে অনেক আল-কোরআনের হাফিজ সাহাবি শাহাদাত বরণ করেন? ক. বদরের যুদ্ধে খ. ইয়ামামার যুদ্ধে গ. উহুদের যুদ্ধে ঘ. তাবুকের যুদ্ধে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৪: ৩৩. ক ৩৪. গ. ৩৫. খ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. গ ৪০. ক ৪১. গ ৪২. খ ৪৩. ক ৪৪. খ ৪৫. খ। অধ্যায়-৫: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ।