সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হলো।
জনাব নিজাম উদ্দীন মাসে ১৫,০০০ টাকা বেতনে একটি অফিসে চাকরি করেন। এ ছাড়া তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসে ৫,০০০ টাকা সম্মানী পান। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তাঁর পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ: খাদ্যসামগ্রী ক্রয় ৪০,০০০ টাকা। বাড়িভাড়া প্রদান ৬০,০০০ টাকা। দৈনন্দিন বাজার খরচ ২০,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা। মুদি ও মনিহারি বিল ২,৫০০ টাকা। গয়না ক্রয় ৬০,০০০ টাকা। এলইডি টেলিভিশন ক্রয় ৩০,০০০ টাকা। ডিপোজিট পেনশন স্কিমে জমা ১০,০০০ টাকা।
ক. মূলধনজাতীয় ব্যয় কত? ২
খ. জনাব নিজাম উদ্দীনের সমাপনী নগদ তহবিল কত? ৪
গ. উপযুক্ত তথ্যের আলোকে পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। ৪
উত্তর-ক.
জনাব নিজাম উদ্দীনের মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা