হিসাব বিজ্ঞান
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হলো।
# চট্টগ্রামের একজন ব্যবসায়ী জনাব বিজয় ভারত থেকে প্রতি বান্ডিল ৪,০০০ টাকা দরে ১,০০০ বান্ডিল ঢেউটিন আমদানি করেন। ওই ঢেউটিনের জন্য নিচে উল্লিখিত খরচগুলো পরিশোধ করেন।
আমদানি শুল্ক ১৫,০০০ টাকা, জাহাজ ভাড়া ৭৫,০০০ টাকা, বিমা খরচ ৮,০০০ টাকা, ক্লিয়ারিং চার্জ ৭,০০০ টাকা, কুলি মজুরি ২,০০০ টাকা, ট্রাক ভাড়া ২০,০০০ টাকা। এ ছাড়া তিনি গুদাম ও দোকান ভাড়া ১২,০০০ টাকা ও কর্মচারীদের বেতন ৭,০০০ টাকা দেন। প্রতি বান্ডিল ঢেউটিন বিক্রয়ের জন্য ১০ টাকা হারে কমিশন প্রদান করেন। জনাব বিজয় মোট ব্যয়ের ওপর ১৫% হারে লাভ ধরে ঢেউটিন বিক্রয় করেন।
প্রশ্ন:
ক. ঢেউটিনের মূল্য কত? ২
খ. ১,০০০ বান্ডিল ঢেউটিনের মোট ক্রয়মূল্য কত? ৪
গ. ১,০০০ বান্ডিল ঢেউটিনের বিক্রয়মূল্য কত? ৪
ঢেউটিনের মূল্যের পরিমাণ নির্ণয়