হিসাব সচেতনতা মানুষকে নৈতিক চরিত্র গঠন ও মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ প্রশ্ন: আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে কী বলে?উত্তর: হিসাববিজ্ঞান।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?উত্তর: ইতালিতে।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?উত্তর: লুকা প্যাসিওলি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?উত্তর: ১৪৯৪ খ্রিষ্টাব্দ।প্রশ্ন: লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী?উত্তর: সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা।প্রশ্ন: হিসাববিজ্ঞানের ইতিহাস কতো পুরানো?উত্তর: মানব সভ্যতার মতোই পুরনো।প্রশ্ন: প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত কীভাবে?উত্তর: পাথরে বা গুহায় দাগ ও আঁচড় কেটে।প্রশ্ন: হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?উত্তর: লেনদেন সুষ্ঠু লিপিবদ্ধকরণ।প্রশ্ন: হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্র ও আওতা কী?উত্তর: ব্যক্তি, ব্যবসা সংক্রান্ত সমাজের সর্বস্তরে বিস্তৃত।প্রশ্ন: হিসাব সচেতনতা মানুষকে কী করে?উত্তর: নৈতিক চরিত্র গঠন ও মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে।প্রশ্ন: ‘অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনের সংগ্রহ সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাববিজ্ঞান বলা হয়।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: এ ডব্লিউ জনসন।প্রশ্ন: ‘যে শাস্ত্রে সমস্ত রকম আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার পদ্ধতি ও সে সকল লেনদেনের সামগ্রিক ফলাফল বিশ্লেষণ প্রণালী সম্পর্কে আলোচনা করা হয় তাকে হিসাববিজ্ঞান বলা হয়।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: এফ ডব্লিউ পিক্সলি।প্রশ্ন: লুকা প্যাসিওলি কে ছিলেন?উত্তর: ধর্মযাজক, দার্শনিক, গণিত শাস্ত্রবিদ।প্রশ্ন: বিনিময়ের মাধ্যম হিসেবে কালক্রমে কিসের প্রচলন হয়?উত্তর: মুদ্রার।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন কোনটি?উত্তর: পঞ্চদশ শতাব্দী।প্রশ্ন: হিসাববিজ্ঞানের প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলেই একে কী বলে?উত্তর: ব্যবসায়ের ভাষা।প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের উদ্দেশ্য কী?উত্তর: আর্থিক অবস্থা নিরূপণ করা। অধ্যায়-২ প্রশ্ন: লেনদেন বলতে কী বোঝায়?উত্তর: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা।প্রশ্ন: প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ জড়িত থাকে?উত্তর: দুটি পক্ষ।প্রশ্ন: প্রতিটি লেনদেন কিসে পরিমাপযোগ্য?উত্তর: টাকায়।প্রশ্ন: লেনদেন সংক্রান্ত ঘটনা কী?উত্তর: দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো কী রকম?উত্তর: প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র।প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?উত্তর: দুটি পক্ষ বা হিসাব।প্রশ্ন: লেনদেন সর্বদা কিসের পরিবর্তন আনে?উত্তর: আর্থিক অবস্থার।প্রশ্ন: ঘটনা ও লেনদেন কী?উত্তর: একই অর্থবোধক নয়।প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল কী ধরনের লেনদেন?উত্তর: কারবারি লেনদেন।প্রশ্ন: লেনদেন হতে হলে সর্বদা কী প্রয়োজন?উত্তর: বস্তুর বাস্তব বিনিময় নিষ্প্রয়োজন।প্রশ্ন: হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?উত্তর: লেনদেন।প্রশ্ন: ঘটনা কত প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: আধুনিক লেখকরা লেনদেনকে যে হিসাব সমীকরণের মাধ্যমে বিবেচনা করে থাকে তা প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?উত্তর: অ=খ+চ।প্রশ্ন: লেনদেনের আভিধানিক অর্থ কী?উত্তর: আদান-প্রদান।প্রশ্ন: লেনদেনের বৈশিষ্ট্য?উত্তর: আর্থিক অবস্থার পরিবর্তন।প্রশ্ন: চালান কী?উত্তর: মাল ক্রয় ও বিক্রয়ের একটি প্রমাণ দলিল।প্রশ্ন: ক্যাশমেমো প্রদান করা হয় কখন?উত্তর: নগদ বিক্রয়ের জন্য।প্রশ্ন: ক্যাশমেমো সাধারণত কত কপি করা হয়?উত্তর: তিন কপি।প্রশ্ন: ক্রয়-বিক্রয়, বিভিন্ন খরচ ও আয় নগদান বইয়ে লিপিবদ্ধ করার জন্য যে সাক্ষ্য প্রমাণপত্র ব্যবহূত হয় তাকে কী বলা হয়?উত্তর: ভাউচার।প্রশ্ন: ভাউচার কয় প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?উত্তর: ক্রয় ফেরত বহি।প্রশ্ন: ডেবিট নোট চালান থেকে আলাদা করে দেখানোর জন্য সাধারণত কোন কালি ব্যবহার করা হয়?উত্তর: লাল কালি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল