বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে পত্র শিক্ষা দেয়, তাকে বলে —
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. হিসাবরক্ষণ
গ. হিসাববিজ্ঞান
ঘ. বুককিপিং ও হিসাবরক্ষণ
২। ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক. অর্থনীতিকে খ. ব্যবস্থাপনাকে
গ. হিসাববিজ্ঞানকে
ঘ. কম্পিউটার বিজ্ঞানকে
৩। কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয়?
ক. অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ. অর্থ আত্মসাত্ প্রতিরোধ
গ. জনহিতকর ব্যয়সংকোচন
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ
৪। আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি —
ক. উদ্দেশ্য খ. ভূমিকা
গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা
৫। কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
ক. স্কুল/ কলেজ
খ. মাদ্রাসা/মসজিদ
গ. ক্লাব/সমিতি
ঘ. ওপরের সব কটি
৬। দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের —
ক. ক্ষেত্র খ. ভিত্তি
গ. পরিধি ঘ. সীমা
৭। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা তাঁদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
ক. সংরক্ষিত হিসাব
খ. তহবিল বিবরণী
গ. বিশেষ হিসাব
ঘ. আর্থিক বিবরণী
৮। হিসাববিজ্ঞান হচ্ছে —
i. একটি বিজ্ঞান
ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল
iii. ব্যবসায়ের ভাষা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয় —
i. ব্যবস্থাপনাকে
ii. কম্পিউটার বিজ্ঞানকে
iii. হিসাববিজ্ঞানকে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১০। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয় —
i. ১৪৯৪ খ্রিষ্টাব্দে ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দে
ii. পঞ্চদশ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হলো —
i. সংঘটিত লেনদেনগুলো লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে —
i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii. নৈতিক চরিত্র গঠনে
iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। সরকারের প্রধান আয়ের উত্স হচ্ছে —
i. ভ্যাট ii. কাস্টমস iii. কর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪। সরকারের আয়ের অন্যতম উত্স হচ্ছে —
i. ভ্যাট ii. কাস্টমস ডিউটি
iii. আয়কর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। সরকার রাজস্ব ব্যয় করে —
i. উন্নয়ন খাতে
ii. জনসেবামূলক খাতে
iii. বেসরকারি খাতে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা
ঘ. বিবরণীব্যবস্থা
১৭। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. লেনদেনের লিপিবদ্ধকরণ
খ. মুনাফা নির্ণয়
গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা