বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১৮। জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে—
i. দায়িত্ববোধ
ii. সঞ্চয়পত্র
iii. সততা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে হিসাববিজ্ঞানের কোনটি বৃদ্ধি পায়?
ক. ব্যবহার খ. দক্ষতা
গ. পরিধি ঘ. গ্রহণযোগ্যতা
২০। হিসাববিজ্ঞানের দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয় —
i. ধর্মীয় অনুশাসন
ii. নৈতিক চরিত্র গঠন
iii. ঋণ পরিশোধ চেতনা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. ভারতবর্ষে গ. ইতালিতে
ঘ. আমেরিকায়
২২। মানুষ সঞ্চয়ী ও মিতব্যয়ী হলে কী হয়?
ক. আয় বৃদ্ধি পায়
খ. ঋণ পরিশোধ হয়
গ. আর্থিক সচ্ছলতা আসে
ঘ. নৈতিক চরিত্র গঠন হয়
২৩। আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. অষ্টাদশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
২৪। কোন ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে —
i. তাকে হিসাবসচেতন হতে হবে
ii. ঋণ পরিশোধে সচেতন হতে হবে
ii. ধর্মভীরু হতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক. রোম খ. ভেনিস
গ. লন্ডন ঘ. বোস্টম
২৬। লেনদেন হিসাববিজ্ঞানের —
ক. কাঠি খ. পিলার
গ. মূলভিত্তি ঘ. ব্যবসায়ের ভাষা
২৭। যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই —
ক. লেনদেন বলে খ. খতিয়ান বলে
গ. ঘটনা বলে ঘ. রেওয়ামিল বলে
২৮। হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি খ. ঘটনা
গ. অর্থসম্পর্কিত ঘটনা ঘ. দায়
২৯। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটনাকে বলা হয় —
ক. উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন
খ. হিসাবচক্র
গ. দুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. হিসাবের দ্বৈতসত্তা
৩০। ‘Give and take’ শব্দের অর্থ কী?
ক. ঘটনা ক. সেবা
গ. দেওয়া ও নেওয়া ঘ. ফরমাশ
# নিচের উদ্দীপকটি পড়ে ৩১ থেকে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিঠুন, রাহাত এন্টারপ্রাইজের দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করেন এবং মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত খরচ নির্বাহ করার ক্ষমতা রাখেন। কিন্তু ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসে তার ৬,০০০ টাকা খরচ হবে বলে ধারণা করেছেন।
৩১। জুলাই মাসের খরচ বৃদ্ধিতে উক্ত ব্যবসায়ে কোনটি সর্বাধিক প্রভাবিত হবে?
ক. আর্থিক অবস্থায়
খ. ক্রয়-বিক্রয়
গ. লাভ-ক্ষতিতে
ঘ. সঞ্চয় প্রবণতায়
৩২। এ অবস্থায় জনাব মিঠুনকে দৃষ্টি দিতে হবে?
ক. সঞ্চয়ে খ. বাজেট প্রণয়নে
গ. জবাবদিহিতে
ঘ. ব্যয় হ্রাসকরণে
৩৩। জুলাই মাসে অতিরিক্ত খরচ নির্বাহ করার জন্য কোন পদক্ষেপটি তার জন্য যুক্তিযুক্ত?
ক. নিজে খরচ করার সিদ্ধান্ত নেওয়া
খ. মালিকের সঙ্গে আলোচনা করা
গ. ব্যয় নিয়ন্ত্রণ করা
ঘ. অধিকতর খরচ করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. ঘ ৩৩. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা