হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

৩৪। হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় প্রধান উপাদান কোনটি?
ক. লেনদেন খ. দুতরফা দাখিলা
গ. হিসাব ঘ. জাবেদা
৩৫। সব ধরনের ঘটনা —
ক. জাবেদা খ. খতিয়ান
গ. লেনদেন ঘ. লেনদেন নয়
৩৬। কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?
ক. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
খ. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
গ. অদৃশ্যমান ঘ. ব্যয় নিয়ন্ত্রণ।
৩৭। লেনদেন-সংক্রান্ত ঘটনা —
ক. সব সময়েই দৃশ্যমান
খ. দৃশ্যমান না-ও হতে পারে
গ. কখনোই দৃশ্যমান নয়
ঘ. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।
৩৮। পূর্বের ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে কী বলে?
ক. ঐতিহাসিক ঘটনা
খ. সামাজিক ঘটনা
গ. অদৃশ্যমান ঘটনা
ঘ. দৃশ্যমান ঘটনা
৩৯। ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহূত হয় —
ক. সম্পদ খ. দায়
গ. মূলধন ঘ. খরচ
৪০। হিসাব সমীকরণ হলো —
ক. দায় = সম্পত্তি+স্বত্বাধিকার
খ. মূলধন = সম্পত্তি+দায়
গ. সম্পত্তি = দায়+স্বত্বাধিকার
ঘ. ডেবিট = ক্রেডিট
৪১। অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের হ্রাস ঘটে —
ক. E উপকরণের
খ. A উপকরণের
গ. L উপকরণের
ঘ. A ও E উপকরণের
৪২। A= L+E, এখানে E হচ্ছে —
ক. সম্পত্তি খ. স্বত্বাধিকার
গ. দায় ঘ. সবগুলো
৪৩। ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব দৈনন্দিন ঘটনা ঘটে, সেগুলোই লেনদেনের —
ক. দলির খ. ভিত্তি
গ. উত্স ঘ. বৈশিষ্ট্য
৪৪। কোনটি ব্যবসায়িক লেনদেনের উত্স?
ক. মাল বিক্রয় খ. ভাউচার
গ. ডেবিট নোট
ঘ. ওপরের সব কটি
৪৫। কোনটি ব্যবসায়িক লেনদেনের দলিল?
ক. মালক্রয় খ. মজুরি প্রদান
গ. মজুরি শিট ঘ. খতি
৪৬। ব্যবসায়িক লেনদেনের দলিল কোনটি?
ক. বেতন প্রদান খ. মজুরি প্রদান
গ. মাল বিক্রয় ঘ. ডেবিট নোট
৪৭। চালানের ওপর ভিত্তি করে কোনটি লেখা হয়?
ক. ক্রয় জাবেদা খ. বিক্রয় জাবেদা
গ. ক ও খ ঘ. বহিঃফেরত বই
৪৮। চালান তৈরি করে?
ক. বিক্রেতা খ. ক্রেতা
গ. সরকার ঘ. মধ্যস্থ কারবারি
৪৯। ক্যাশমেমো সাধারণত কয় প্রন্থে তৈরি হয়?
ক. এক প্রস্থে খ. চার প্রস্থে
গ. দুই প্রস্থে ঘ. তিন প্রস্থে
৫০। ভাউচার কয় প্রকার?
ক. পাঁচ প্রকার খ. চার প্রকার
গ. তিন প্রকার ঘ. দুই প্রকার
৫১। ভাউচার হচ্ছে —
ক. লেনদেনের প্রমাণপত্র
খ. হিসাবের বই
গ. ক্রেতার বিবরণ
ঘ. বিক্রেতার বিবরণ
৫২। কোনটি লেনদেনের প্রমাণপত্র?
ক. ক্যাশবই খ. পাকা বই
গ. ভাউচার ঘ. খতিয়ান বই
৫৩। ডেবিট ও ক্রেডিট ভাউচারে অবশ্যই — প্রদান করতে হয়।
ক. নোট খসড়া খ. নোট বই
গ. ধারাবাহিক নম্বর
ঘ. ধারাবাহিক পৃষ্ঠা নম্বর
৫৪। ক্রেডিট ভাউচারকে ক্যাশবুকের — দিকে লেখা হয়।
ক. ক্রেডিট দিকে খ. ডেবিট দিকে গ. সম্পত্তির দিকে ঘ. দায়ের দিকে
৫৫। ক্যাশ বুকের প্রথম প্রস্থ সরবরাহ করা হয় —
ক. বিক্রেতাকে খ. ক্রেতাকে
গ. ক্রেতা ও বিক্রেতাকে
ঘ. বাহককে
৫৬। ডেবিট নোট কী?
ক. ক্রয় ফেরত-সংক্রান্ত চিঠি
খ. বিক্রয় ফেরত-সংক্রান্ত চিঠি
গ. সম্পত্তির ক্রয়-সংক্রান্ত হিসাব
ঘ. বাট্টা বরাদ্দের চিঠি
৫৭। ক্রেতার ক্রয়কৃত মাল ডেবিট করা হয়েছে, এ বিষয়টি জানানোর দরকার হয় —
ক. ক্রেতাকে
খ. ক্রেতা ও বিক্রেতাকে
গ. বিক্রেতাকে
ঘ. কোনোটিই নয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ক ৪০. গ ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. ক ৪৫. গ ৪৬. ঘ ৪৭. গ ৪৮. ক ৪৯. ঘ ৫০. ঘ ৫১. ক ৫২. গ ৫৩. গ ৫৪. খ ৫৫. খ ৫৬. ক ৫৭. ক।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা