হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

৫৮। কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
ক. ডেবিট নোট খ. ডেবিট ভাউচারে গ. ক্রেডিট নোট ঘ. ক্রেডিট ভাউচার
৫৯। কোনটি লেনদেন?
ক. আসবাবপত্রের ওপর অবচয় ধার্যকরণ খ. সুদ প্রাপ্তি
গ. কমিশন প্রদান ঘ. সবগুলো
৬০। ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল একটি —
ক. কারবারি লেনদেন
খ. ব্যক্তিগত লেনদেন
গ. অব্যবসায়ী লেনদেন
ঘ. কোনো লেনদেন নয়
৬১। মালিকের ছেলের স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হয় না?
ক. A উপাদানের খ. E উপাদানের
গ. L উপাদানের
ঘ. A = L + E সমীকরণের উপাদানগুলোর
৬২। কোন ঘটনাটি লেনদেন?
ক. কারবারের হিসাবরক্ষক নিয়োগ
খ. কর্মচারীদের বেতন প্রদান
গ. পণ্য বিক্রির ফরমাশ গ্রহণ
ঘ. আয়করের চিঠি প্রাপ্তি
৬৩। বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কী ঘটে?
ক. E উপকরণের হ্রাস ঘটে
খ. A উপকরণের হ্রাস ঘটে
গ. L উপকরণের হ্রাস ঘটে
ঘ. A = L+ E উপকরণের হ্রাস ঘটে
৬৪। কারবারের লেনদেনের পরিবর্তন আনে সর্বদা —
i. মোট সম্পত্তির
ii. মোট মুনাফার
iii. আর্থিক অবস্থার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫। বাকিতে পণ্য ক্রয় হলে —
i. বহিঃলেনদেন
ii. অদৃশ্যমান লেনদেন
iii. দৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
৬৬। ক্যাশ বাক্স থেকে ৮০০০ টাকা চুরি গেল A = L + E হিসাব সমীকরণের —
i. A ও L উপাদানের পরিবর্তন ঘটে
ii. শুধু A উপাদানের পরিবর্তন ঘটে
iii. A ও E উপাদানের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও ii
৬৭। কোন ঘটনাটি লেনদেন?
i. ১০০০০ টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমাশ
ii. ৭০০০ টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ
iii. ৪০০০ টাকা অনাদায়ী পাওনা লেখা হলো
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i ও ii
৬৮। ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের উদ্দেশ্য হলো —
i. লেনদেনের স্থায়ীভাবে সংরক্ষণ
ii. আর্থিক ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯। ভাউচারের স্বাক্ষর করেন —
i. মালিক ii. ব্যবস্থাপক
iii. হিসাবরক্ষক
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০। ভাউচার কে অনুমোদন করেন?
ক. ব্যবস্থাপক খ. ক্যাশিয়ার
গ. ব্যবসায়ী ঘ. বিক্রেতা
৭১। কোনটি অর্থসম্পর্কীয় ঘটনা থেকে উত্পত্তি হয়?
ক. হিসাবের খ. লেনদেনের
গ. ব্যবসায়ের ঘ. হিসাববিজ্ঞানের
৭২। ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী?
ক. একই অর্থবোধক
খ. একই অর্থবোধক নয়
গ. একটি আরেকটির পরিপূরক
ঘ. পৃথক পৃথক হিসাব।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৫৮. ঘ ৫৯. ঘ ৬০. ক ৬১. ঘ ৬২. খ ৬৩. ঘ ৬৪. খ ৬৫. গ ৬৬. গ ৬৭. গ ৬৮. ঘ ৬৯. গ ৭০. ক ৭১. খ ৭২. খ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা