বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
৭৩। পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য কী প্রস্তুত করা হয়?
ক. চালান খ. ক্রেডিট ভাউচার
গ. ক্যাশমেমো ঘ. ডেবিট ভাউচার
৭৪। একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির অর্ধেক অংশ। কারবারের স্বত্বাধিকারের পরিমাণ কত?
ক. ৬০,০০০ টাকা
খ. ৪৫,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৩০,০০০ টাকা
৭৫। হিসাবের উত্স কোনটি?
ক. লেনদেন খ. জাবেদা
গ. রেওয়ামিল ঘ. খতিয়ান
৭৬। ক্রেডিট নোট বা পাওনালিপি কার কাছ প্রেরণ করা হয়?
ক. বিক্রেতা খ. ক্রেতা
গ. ক্যাশিয়ার ঘ. হিসাবরক্ষক
৭৭। ক্যাশবুকের ক্রেডিট দিকে কোনটি লেখা হয়?
ক. ডেবিট ভাউচার
খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৭৮। চালান থেকে পৃথক করার জন্য ব্যবহূত হয়—
ক. সবুজ কালি খ. লাল কালি
গ. সিলমোহর ঘ. হলুদ কালি
৭৯। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. দেনা-পাওনা খ. চাওয়া-পাওয়া
গ. গ্রহণ-বর্জন ঘ. গ্রহণ-প্রদান
৮০। ভাউচার সাধারণত কে প্রস্তুত করেন?
ক. ব্যবস্থাপক খ. মালিক
গ. হিসাবরক্ষক ঘ. ক্যাশিয়ার
৮১। কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে—
ক. পাওনাদার খ. দেনাদার
গ. কোনোটিই নয় ঘ. ক এবং খ
৮২। দুতরফা দাখিলার সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়—
ক. ক্রেডিটর খ. ডেটর
গ. নিট লাভ ঘ. মোট লোকসান
৮৩। প্রতিটি লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সঙ্গে কয়টি পরিবর্তন ঘটায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৮৪। প্রতিটি লেনদেন উত্পাদন করে—
ক. একমুখী ফলাফল
খ. দুটি একমুখী ফলাফল
গ. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল ঘ. বহুমুখী ফলাফল
৮৫। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি—
ক. দ্বিগুণ কাজের হিসাব পদ্ধতি
খ. একটি আংশিক হিসাবরক্ষণ পদ্ধতি
গ. একটি পরিপূর্ণ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি
ঘ. মোটেই বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়
৮৬। হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. নগদান বই
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
৮৭। সুবিধা গ্রহনকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়, এটা দুতরফা দাখিলা পদ্ধতির—
ক. মূল বৈশিষ্ট্য বা মূলনীতি
খ. মুখ্য উদ্দেশ্য
গ. ক ও খ ঘ. কোনোটিই নয়
৮৮। স্বত্বাধিকার হ্রাসের সঠিককরণ চিহ্নিত করো।
ক. উত্তোলন ও নগদ কমে যাওয়া
খ. খরচ ও দায় বেড়ে যাওয়া
গ. উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
ঘ. খরচ ও দায় কমে যাওয়া
৮৯। দুতরফা দাখিলার মাধ্যমে নিচের কোনটি জানা যায়?
ক. দেনা খ. দেনা ও পাওনা
গ. নগদ তহবিল ঘ. পাওনা
৯০। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
ক. ৫টি খ. ৮টি গ. ১০টি ঘ. ৭টি
৯১। কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
ক. আয় বৃদ্ধি খ. বাজেট প্রণয়ন
গ. আর্থিক অবস্থা নিরূপণ
ঘ. ডেবিট-ক্রেডিট নির্ণয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৭৩. খ ৭৪. ঘ ৭৫. ক ৭৬. খ ৭৭. ক ৭৮. খ ৭৯. ঘ ৮০. ঘ ৮১. খ ৮২. খ ৮৩. ক ৮৪. গ ৮৫. গ ৮৬. ঘ ৮৭. ক ৮৮. গ ৮৯. খ ৯০. গ ৯১. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা