বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
৯২। হিসাব চক্রের ধাপ কয়টি?
ক. ১০টি খ. ৯টি গ. ৮টি ঘ. ৭টি
৯৩। কোনটি হিসাব চক্রের শেষ ধাপ?
ক. কর্যপত্র প্রস্তুত
খ. আর্থিক বিবরণী প্রস্তুত
গ. সমাপনী দাখিলা
ঘ. হিসাব-পরবর্তী রেওয়ামিল
৯৪। হিসাব চক্রের ৫ম ধাপ কোনটি?
ক. সমাপনী দাখিলা খ. রেওয়ামিল গ. লেনদেন বিশ্লেষণ
গ. প্রারম্ভিক জাবেদা
৯৫। হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয় বলে একে বলা হয়—
ক. হিসাব চক্র খ. প্রকৃত জাবেদা
গ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
ঘ. আধুনিক পদ্ধতি
৯৬। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ হিসাব চক্রের কোন স্তরে রাখা হয়?
ক. ৬ষ্ঠ খ. ৭ম গ. ৮ম ঘ. ৯ম
৯৭। মুনাফা-জাতীয় আয়-ব্যয়ের জের বন্ধ করতে হবে কখন?
ক. প্রতি মাসের শেষে
খ. বছরের মাঝামাঝি সময়ে
গ. বছরের শেষে
ঘ. বছরের যেকোনো সময়ে
৯৮। হিসাব-পরবর্তী রেওয়ামিল হিসাব চক্রের কততম ধাপ?
ক. ৮ম খ. ৯ম
গ. ১০ম ঘ. ১১তম ধাপ
৯৯। পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে—
ক. সমীকরণ
খ. হিসাব চক্রের বিভিন্ন ধাপ
গ. চূড়ান্ত হিসাব ঘ. খতিয়ান
১০০। দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়াও আমাদের দেশে একটি বিশেষ সুপরিচিত পদ্ধতির প্রচলন রয়েছে, সেটি—
ক. বিকল্প হিসাব পদ্ধতি
খ. বিশেষ হিসাব পদ্ধতি
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. জমা-খরচ হিসাব পদ্ধতি
১০১। একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি?
ক. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ
খ. মধ্যযুগীয় গ. আধুনিক
ঘ. বৈজ্ঞানিক
১০২। কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. ওপরের দুটি পদ্ধতি
ঘ. ওপরের কোনোটিই নয়
১০৩। প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়—
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
iii. দুটি বিপরীতমুখী ফলাফল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১০৪। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন, কারণ এ পদ্ধতিতে—
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৫। সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির—
i. মূল বৈশিষ্ট্য ii. মূলনীতি
iii. মূল উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০৬। মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে টাকা উত্তোলন করলে দুতরফা দাখিলা পদ্ধতির হিসাব সমীকরণে পরিবর্তন হবে—
i. A ও P উপাদানের
ii. P ও L উপাদানের
iii. A, P ও L উপাদানের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১০৭। ‘অগ্রিম প্রদত্ত’ ভাড়া...ভাড়া হিসাব সমন্বয় করার ফলে—
i. সম্পদ হ্রাস পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. দায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৯২. ক ৯৩. ঘ ৯৪. খ ৯৫. ক ৯৬. গ ৯৭. গ ৯৮. গ ৯৯. খ ১০০. গ ১০১ ক ১০২. ক ০৩. খ ১০৪. খ ১০৫. খ ১০৬. ক ১০৭. ক।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা