হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

১০৮। হিসাব চক্রের ৩য় ধাপে করা হয় লেনদেনের—
i. ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ii. হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধকরণ
iii. তারিখের ক্রমানুসারে জাবেদার লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৯। একতরফা দাখিলা পদ্ধতিতে—
i. একটি পক্ষ লিপিবদ্ধ করা হয়
ii. দুটি পক্ষ লিপিবদ্ধ করা হয়
iii. কোনো কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১১০ ও ১১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি ২০১৪ সালের ১ জানুয়ারি ২০,০০০ টাকা মূলধন বাবদ আনয়ন করেন।
জানুয়ারির ৫ তারিখে ধারে মাল বিক্রয় করেন ৩,০০০ টাকা এবং নগদে মাল ক্রয় করেন ৪,০০০ টাকা, বেতন বাবদ, ২,০০০ টাকা প্রদান করেন।
১১০। জানুয়ারির ৫ তারিখে জনাব মাসুদের নগদ টাকার পরিমাণ কত?
ক. ১২,০০০ টাকা
খ. ১৭,০০০ টাকা গ. ১৪,০০০ টাকা ঘ. ২৪,০০০ টাকা
১১১। উদ্দীপকের আলোকে দেনাদারের টাকার পরিমাণ কত?
ক. ২০,০০০ টাকা
খ. ৩,০০০ টাকা গ. ৪,০০০ টাকা ঘ. ২,০০০ টাকা
১১২। হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি?
ক. আর্থিক বিবরণী প্রস্তুত
খ. হিসাব-পরবর্তী রেওয়ামিল
গ. কার্যপত্র ঘ. সমাপনী দাখিলা
১১৩। ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘরবিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত। হিসাব চক্রের কোন ধাপে?
ক. ১ম ধাপে খ. ২য় ধাপে
গ. ৭ম ধাপে ঘ. ১০ম ধাপে
১১৪। হিসাব চক্রের কোন ধাপে হিসাবগুলোর নির্ভুলতা যাচাই করা হয়?
ক. ২য় ধাপে খ. ৩য় ধাপে
গ. ৪র্থ ধাপে গ. ৫ম ধাপে
১১৫। সম্পদের সঙ্গে দায়ের সম্পর্ক কিরূপ?
ক. সম্পর্কহীন খ. বিপরীত
গ. সমার্থক ঘ. একমুখী
১১৬। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের ডেবিট ও ক্রেডিটপক্ষ সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ হওয়ার কারণ কী?
ক. মূলনীতি খ. গুরুত্ব
গ. প্রক্রিয়া ঘ. সুবিধা
১১৭। দ্বৈত সত্তা বলতে কী বোঝায়?
ক. দুটি সত্তা খ. দুজনের সত্তা
গ. দুটি পক্ষ ঘ. দুবার লেখা
১১৮। আর্থিক বিবরণীর খসড়াস্বরূপ ব্যবহার করা হয় কোনটি?
ক. রেওয়ামিল খ. সমন্বয় দাখিলা
গ. সমাপনী দাখিলা ঘ. কার্যপত্র
১১৯। হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত—
i. চিহ্নিতকরণ ii. লিপিবদ্ধকরণ
iii. যাচাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২০। দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাববিজ্ঞানের ভিত্তি বলার কারণ হলো—
i. দ্বৈত সত্তার বিশ্লেষণ
ii. মৌলিক বৈজ্ঞানিক সূত্রের প্রয়োগ
iii. পূর্ণাঙ্গ হিসাবব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২১। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাব চক্র খ. খতিয়ান
গ. জাবেদা
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
১২২। নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
ক. দুটি পক্ষ খ. পূর্ণাঙ্গ হিসাব
গ. নিশ্চিত ফলাফল
ঘ. বিজ্ঞানের ব্যবহার
১২৩। হিসাব চক্রের ৩য় ধাপে লেনদেনের—
i. ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ii. হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধকরণ
iii. তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১০৮. ঘ ১০৯. ঘ ১১০. গ ১১১. খ ১১২. খ ১১৩. গ ১১৪. ঘ ১১৫. খ ১১৬. ক ১১৭. ক ১১৮. ঘ ১১৯. ঘ ১২০. খ ১২১. ক ১২২. খ ১২৩. ঘ
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা