বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১২৪। আয়-ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১২৫। যেসব লেনদেনের ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায়, সেগুলোকে কী বলে?
ক. মুনাফা-জাতীয় আয়
খ. মুনাফা-জাতীয় প্রাপ্তি
গ. মূলধন-জাতীয় আয়
ঘ. মুনাফা-জাতীয় লেনদেন
১২৬। মূলধন-জাতীয় লেনদেনকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে খ. ৫ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ২ ভাগে
১২৭। মুনাফা-জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১২৮। যেসব প্রাপ্তি বারবার ঘটে না এবং একবার পেলে যার ফল সাধারণত দীর্ঘদিন ধরে ভোগ করা যায়, তাকে বলে—
ক. মূলধন-জাতীয় আয়
খ. মূলধন-জাতীয় প্রাপ্তি
গ. মূলধন-জাতীয় ব্যয়
ঘ. মুনাফা-জাতীয় প্রাপ্তি
১২৯। কোনটি মূলধন-জাতীয় প্রাপ্তি নয়?
ক. বিনিয়োগের সুদ খ. মূলধন
গ. সম্পত্তি বিক্রয়ের অর্থ ঘ. ঋণ গ্রহণ
১৩০। ‘ব্যাংক থেকে গৃহীত ঋণ’—কোন জাতীয় লেনদেন?
ক. মূলধন-জাতীয় প্রাপ্তি
খ. মূলধন-জাতীয় আয়
গ. মুনাফা-জাতীয় প্রাপ্তি
ঘ. মুনাফা-জাতীয় আয়
১৩১। কোনটি মুনাফা-জাতীয় আয় নয়?
ক. প্রাপ্ত কমিশন খ. প্রাপ্ত বাট্টা
গ. প্রাপ্ত ভাড়া
ঘ. সম্পত্তি বিক্রয়ের অর্থ
১৩২। পুরোনো আসবাব বিক্রয়লব্ধ অর্থ—
ক. মূলধন-জাতীয় প্রাপ্তি
খ. মুনাফা-জাতীয় আয়
গ. মোট আয় ঘ. নিট আয়
১৩৩। মূলধন-জাতীয় ব্যয় দ্বারা কী পাওয়া যায়?
ক. সম্পত্তি খ. দায় গ. আয় ঘ. মুনাফা
১৩৪। মূলধন-জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তি—
ক. বাড়ে খ. কমে
গ. মোটেই থাকে না ঘ. অপচয়প্রাপ্ত হয়
১৩৫। আর্থিক বিবরণীতে মূলধন-জাতীয় ব্যয়কে দেখানো হয়—
ক. অদৃশ্য সম্পত্তি হিসেবে
খ. দায় হিসেবে গ. দীর্ঘমেয়াদি দায় হিসেবে
ঘ. সম্পত্তি হিসেবে
১৩৬। পুরোনো খবরের কাগজ বিক্রয়—
ক. মূলধন-জাতীয় আয়
খ. মুনাফা-জাতীয় আয়
গ. নিয়মিত আয় ঘ. ওপরের কোনোটিই নয়
১৩৭। কোনটি মুনাফা-জাতীয় আয়?
ক. মূলধন প্রাপ্তি
খ. পুরোনো যন্ত্রপাতি বিক্রয় গ. ঋণ গ্রহণ
ঘ. পুরোনো খবরের কাগজ বিক্রয়
১৩৮। কোনটি মুনাফা-জাতীয় ব্যয়?
ক. যন্ত্রপাতি ক্রয় খ. যন্ত্রপাতি বিক্রয়
গ. যন্ত্রপাতি মেরামত
ঘ. যন্ত্রপাতি বসানোর খরচ
১৩৯। বৈদ্যুতিক লাইন স্থাপন ব্যয়কে বলা হয়—
ক. বিলম্বিত ব্যয় খ. মুনাফা-জাতীয় ব্যয়
গ. মূলধন-জাতীয় ব্যয়
ঘ. মোট কারবারি ব্যয়
১৪০। সাময়িকভাবে আর্থিক বিবরণীতে দেখানো হয়—
ক. মূলধন-জাতীয় ব্যয় খ. মূলধন-জাতীয় প্রাপ্তি গ. মুনাফা-জাতীয় ব্যয়
ঘ. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
১৪১। বিলম্বিত খরচ কোথায় দেখানো হয়?
ক. আর্থিক বিবরণীর সম্পত্তির দিকে
খ. আর্থিক বিবরণীর দায়ের দিকে
গ. বিশদ আয়বিবরণীতে
ঘ. মালিকানা স্বত্ববিবরণীতে
১৪২। যৌথ মূলধনী কারবারের প্রাথমিক খরচ—
ক. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
খ. মূলধন-জাতীয় আয়
গ. মুনাফা-জাতীয় ব্যয়
ঘ. মূলধন-জাতীয় ব্যয়
১৪৩। হিসাবরক্ষণে মূলধন ও মুনাফা-জাতীয় লেনদেনের প্রভাব কয় ধরনের?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের।
১৪৪। কারবারের নিট লাভ-ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরি কেন?
ক. কারবারের আর্থিক অবস্থা জানার জন্য
খ. কারবারের মালিকের মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্য
গ. মালিককে অর্জিত লাভের অতিরিক্ত অর্থ গ্রহণ থেকে বিরত রাখার জন্য
ঘ. কারবারের সঞ্চিতি তহবিল সৃষ্টির জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১২৪. ক ১২৫. ঘ ১২৬. ঘ ১২৭. ক ১২৮. খ ১২৯. ক ১৩০. ক ১৩১. ঘ ১৩২. ক ১৩৩. ক ১৩৪. ক ১৩৫. ঘ ১৩৬. খ ১৩৭. ঘ ১৩৮. গ ১৩৯. গ ১৪০. ঘ ১৪১. ক ১৪২. ক ১৪৩. ক ১৪৪. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা