হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

১৪৫। মূলধন জাতীয় ব্যয় বোঝা যায়—
i. এ ধরনের ব্যয়ের ফল প্রতিষ্ঠানে দীর্ঘদিন ভোগ করা যায়
ii. এ ব্যয়ের ফলে সম্পত্তি অর্জিত হয়
iii. এ-জাতীয় ব্যয় প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৪৬। ট্রেডমার্ক কোন ধরনের ব্যয়?
i. মূলধন জাতীয় ব্যয়
ii. দায় জাতীয় ব্যয়
iii. মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৪৭। বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করা হলে কোন ধরনের ব্যয় হবে—
i. মূলধন জাতীয় ব্যয়
ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৪৮। ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয় হলো—
i. মুনাফা জাতীয়
ii. মূলধন জাতীয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৪৯। বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়ের উদাহরণ হলো—
i. ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
ii. সম্পত্তি ক্রয়ের জাহাজভাড়া
iii. ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫০। বিলম্বিত-জাতীয় ব্যয়ের উদাহরণ হলো—
i. নতুন পণ্য তৈরির আগের গবেষণা ও পরীক্ষা ব্যয়
ii. প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
iii. সম্পদ মেরামত বাবদ এককালীন অত্যধিক ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫১ ও ১৫২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষানবিশ সেলামি বাবদ বর্তমান বছরে ১,৪০০.০০ টাকা পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে ৪০০.০০ টাকা আগামী বছর-সংক্রান্ত।
১৫১। এ খাতে এ বছরের মুনাফা-জাতীয় আয় হবে—
ক. ৪০০.০০ টাকা
খ. ১,০০০.০০ টাকা
গ. ১,৪০০.০০ টাকা
ঘ. ১,৮০০.০০ টাকা
১৫২। এ খাতে এ বছরের মুনাফা-জাতীয় প্রাপ্তি হবে—
ক. ৪০০.০০ টাকা
খ. ১,০০০.০০ টাকা
গ. ১,৪০০.০০ টাকা
ঘ. ১,৮০০.০০ টাকা
১৫৩। বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য এককালীন পরিশোধ—
i. মূলধন-জাতীয় ব্যয়
ii. মুনাফা-জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫৪। কোনটি মূলধন-জাতীয় ব্যয়?
ক. গাড়ি বিক্রয়
খ. গাড়ি ক্রয়
গ. মেরামত খরচ
ঘ. জমির খাজনা
১৫৫। মুনাফা-জাতীয় ক্ষতি কোনটি?
ক. অবচয়
খ. অগ্রিম প্রাপ্ত আয়
গ. বকেয়া আয়
ঘ. বকেয়া বেতন
১৫৬। সম্পদ ক্রয়ের ফলে যে মূলধন-জাতীয় ব্যয় হয় তার উপযুক্ত কারণ নিচের কোনটি?
ক. অনেক অর্থের প্রয়োজন
খ. এটি আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ নামে দেখাতে হয়
গ. এর ফল দীর্ঘদিন ভোগ করা যায়
ঘ. এর হিসাবকাল ১ বছর
১৫৭। শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল ৪০০০.০০ টাকা, যা চার বছরের জন্য প্রাপ্তি। কোনটি সঠিক?
ক. মূলধন-জাতীয় প্রাপ্তি ৪০০০.০০ টাকা
খ. মুনাফা-জাতীয় আয় ১০০০.০০ টাকা
গ. মুনাফা-জাতীয় আয় ৪০০০.০০ টাকা
ঘ. মূলধন-জাতীয় আয় ৪০০০.০০ টাকা
১৫৮। কোন ধরনের ব্যয় বাস্তবে দৃষ্টিগোচর নাও হতে পারে?
ক. মুনাফা-জাতীয় ব্যয়
খ. মূলধন-জাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
ঘ. মূলধনায়িত ব্যয়
১৫৯। প্যাটেন্ট ও ট্রেডমার্ক কোন ধরনের ব্যয়?
ক. মূলধন-জাতীয় ব্যয়
খ. মুনাফা-জাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
ঘ. কারবার ব্যয়
১৬০। প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন কোন ধরনের উদাহরণ?
ক. মুনাফা-জাতীয় ব্যয়ের
খ. মোট ব্যয়ের হিসাব
গ. মুনাফা-জাতীয় প্রাপ্তির
ঘ. মূলধন-জাতীয় প্রাপ্তির।

 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৪৫. ঘ ১৪৬. ক ১৪৭. খ ১৪৮. গ ১৪৯. ক ১৫০. ঘ ১৫১. খ ১৫২. গ ১৫৩. গ ১৫৪. খ ১৫৫. ক ১৫৬. গ ১৫৭. খ ১৫৮. ক ১৫৯. ক ১৬০. গ।
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা