বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১৬১। একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?
ক. ডেবিট উদ্বৃত্ত খ. ক্রেডিট উদ্বৃত্ত গ. ব্যবসায়ের মুনাফা
ঘ. ব্যবসায়ের ক্ষতি
১৬২। নগদান বইয়ের জের প্রধানত কীভাবে নির্ণয় করা হয়?
ক. দৈনিক ভিত্তিতে
খ. সাপ্তাহিক ভিত্তিতে
গ. মাসিক ভিত্তিতে
ঘ. বার্ষিক ভিত্তিতে
১৬৩। কন্ট্রা এন্ট্রির অপর নাম বা অর্থ কী?
ক. বিপরীত দাখিলা
খ. সমন্বয় দাখিলা
গ. দুটি দাখিলা ঘ. প্রারম্ভিক দাখিলা
১৬৪। কোনো দ্রব্যের তালিকা মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয়, তাকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. কারবারি বাট্টা
১৬৫। নগদান বইয়ের প্রাপ্ত বাট্টা ও প্রদত্ত বাট্টা কলামের—
i. যোগফল বের করতে হয়
ii. Balance বের করতে হয়
iii. ভিন্ন দুটি মুনাফা জাতীয় হিসাব বিধায় জের নির্ণয় করা হয় না।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৬। কোন হিসাব অবলম্বন করে রেওয়ামিল প্রস্তুত করা হয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. লাভ-ক্ষতি ঘ. উদ্ধৃত্তপত্র
১৬৭। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো—
i. আর্থিক অবস্থা নির্ণয় করা
ii. গাণিতিক শুদ্ধতা যাচাই করা
iii. লাভ-লোকসান নির্ণয় করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
১৬৮। রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের—
i. তালিকা ii. বিবরণী iii. খতিয়ান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৯। কোন ভুলকে করণিক ভুল বলা হয় না?
ক. নীতিগত ভুলকে
খ. পরিপূরক ভুলকে
গ. বাদ পড়া ভুলকে
ঘ. লেখার ভুলকে
১৭০। নীতিগত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না বলে একে বলা হয় রেওয়ামিলের—
i. সীমাবদ্ধতা
ii. ব্যতিক্রম iii. সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭১। যদি বিক্রীত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয়ের ওপর মুনাফার হার ১০% হয়, তবে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ কত?
ক. ২২,০০০ টাকা
খ. ২২,৫০০ টাকা
গ. ১৮,০০০ টাকা
ঘ. ২২,২২২.২২ টাকা
১৭২। অপরিচালন আয়—
i. বিনিয়োগের সুদ
ii. বিক্রয় iii. শিক্ষানবিস সেলামি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১৩-১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মমিনের ৩১-১২-২০১২ তারিখে নতুন কুঋণের পরিমাণ ৩,০০০ টাকা, বিবিধ দেনাদারের পরিমাণ ৩০,০০০ টাকা, অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে কুঋণ সঞ্চিতি এবং ২% হারে বাট্টা সঞ্চিতি রাখতে হবে।
১৭৩। জনাব মোমিনের বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ৩১৩ খ. ৫১৩
গ. ৫৪০ ঘ. ৬০০
১৭৪। জনাব মোমিনের বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে কত টাকা হিসাবভুক্ত হবে?
ক. ১,৮৬৩ টাকা খ. ২,১০০ টাকা গ. ৪,৮৬৩ টাকা ঘ. ৫,০১৩ টাকা
১৭৫। বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হলো—
i. মালিকের দাবির পরিমাণ নির্ণয়
ii. নিট লাভের পরিমাণ নির্ণয়
iii. নিট ক্ষতির পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭৬। সাধারণ সঞ্চিতি ও কুঋণ সঞ্চিতি—
i. একই কথা নয়
ii. দেনাদারের ওপর ধার্য করতে হয়
iii. মুনাফার বিপরীতে চার্জ করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭৭। নিচের কোনটি অনিয়মিত ও দীর্ঘস্থায়ী ফল দেয়?
ক. দালান নির্মাণ ব্যয়
খ. যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ
গ. আমদানি শুল্ক ঘ. পণ্য ক্রয়
১৭৮। পণ্য বা সেবা উত্পাদন বা সৃষ্টির ক্ষেত্রে যে মূল্য প্রদান বা খরচ করা হয়, তাকে কী বলে?
ক. প্রত্যক্ষ খরচ খ. ক্রয়মূল্য
গ. উত্পাদন ব্যয় ঘ. ব্যয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৬১. ক ১৬২. ক ১৬৩. ক ১৬৪. ঘ ১৬৫. খ ১৬৬. খ ১৬৭. খ ১৬৮. খ ১৬৯. ক ১৭০. ক ১৭১. ঘ ১৭২. খ ১৭৩. খ ১৭৪. গ ১৭৫. ঘ ১৭৬. খ ১৭৭. ক ১৭৮. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এসএসসি পরীক্ষা: মডেল টেস্ট-১ এর উত্তর
বাংলা ১ম পত্র (বহুনির্বাচনি)
১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. গ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. ক ৩৪. গ ৩৫. ক ৩৬. ক ৩৭. ক ৩৮. গ ৩৯. ক ৪০. গ।