বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১৭৯। পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি + পরোক্ষ খরচ = কী?
ক. মুখ্য ব্যয় খ. কারখানা উপরিব্যয় গ. উত্পাদন ব্যয়
ঘ. মোট উপরিব্যয়
# প্রারম্ভিক কাঁচামাল ৫০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল উত্পাদন মজুরি ২,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১০,০০০ টাকা, উত্পাদন মজুরি ২,০০০ টাকা, নতুন কাঁচামাল ক্রয় ২৫,০০০ টাকা।
১৮০। ব্যবহূত কাঁচামালের পরিমাণ কত?
ক. ৭৫,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা
ঘ. ১,০০,০০০ টাকা
১৮১। মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক. ৬০,০০০ টাকা
খ. ৬২,০০০ টাকা
গ. ৭০,০০০ টাকা
ঘ. ১,০২,০০০ টাকা
১৮২। পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৮৩। পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৮টি
১৮৪। পারিবারিক আর্থিক বিবরণী তৈরির ধাপ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৮৫। আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত?
ক. ১০%-১৫% খ. ৫%-১০%
গ. ২০%-২৫% ঘ. ৩০%-৪০%
১৮৬। পারিবারিক চূড়ান্ত হিসাব কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি গ. ২টি
১৮৭। নিচের কোনটি অনিয়মিত ও দীর্ঘস্থায়ী ফল দেয়?
ক. দালান নির্মাণ ব্যয়
খ. যন্ত্রপাতি ক্রয় পরিবহন
গ. আমদানি শুল্ক ঘ. পণ্য ক্রয়
১৮৮। কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
ক. মূলধনের সুদ
খ. বিনিয়োগের সুদ
গ. বিক্রয় ঘ. উপভাড়া
১৮৯। ইজারা সম্পত্তির বার্ষিক সেলামি কোন ধরনের লেনদেন?
ক. মুনাফা জাতীয় আয়
খ. মুনাফা জাতীয় ব্যয়
গ. মূলধনায়িত ব্যয়
ঘ. মূলধন জাতীয়
১৯০। মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তির মূল্য কী হয়?
ক. বাড়ে খ. কমে
গ. মোটেই থাকে না
ঘ. অপচয় প্রাপ্ত হয়
১৯১। কোনটি কারবারি প্রতিষ্ঠানকে সচল রাখে?
ক. মূলধন জাতীয় ব্যয়
খ. মুনাফা জাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ. মূলধনায়িত ব্যয়
১৯২। মাসুদ তাঁর ব্যবসায়ে দালানকোঠার বাত্সরিক মেরামত বাবদ ১৫,০০০.০০ টাকা ব্যয় করেন। এটি কোন ধরনের লেনদেন?
ক. মূলধনায়িত ব্যয় ১৫,০০০.০০ টাকা খ. মূলধন জাতীয় ব্যয় ১৫,০০০.০০ টাকা
গ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১৫,০০০.০০ টাকা
ঘ. মুনাফা জাতীয় ব্যয় ১৫,০০০.০০ টাকা
১৯৩। অভিকর কোন জাতীয় ব্যয়?
ক. মুনাফা জাতীয়
খ. মূলধন জাতীয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ. মূলধনায়িত
১৯৪। লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয়—
ক. হিসাব খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
১৯৫। হিসাব রাখার গুরুত্ব সব থেকে বেশি—
ক. বিভিন্ন সামাজিক কার্যকলাপের ক্ষেত্রে খ. বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসার ক্ষেত্রে
গ. লেখাপড়ার ক্ষেত্রে
ঘ. পারিবারিক ক্ষেত্রে
১৯৬। টি ছকে হিসাব বইয়ের প্রতিটি পাশে কয়টি করে কলাম থাকে?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. তিনটি
১৯৭। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. ঘটনা খ. আর্থিক পরিকল্পনা
গ. লিখিত চুক্তি ঘ. আর্থিক লেনদেন
১৯৮। প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?
ক. আয় খ. ব্যয় গ. সম্পদ ঘ. দায়
১৯৯। মূলধন হিসাব একটি—
ক. ব্যয় সম্পর্কিত হিসাব
খ. দায় সম্পর্কিত হিসাব
গ. মালিকানা স্বত্ব সম্পর্কিত হিসাব ঘ. আয় সম্পর্কিত হিসাব
২০০। মালিক কর্তৃক উত্তোলন করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
ক. সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
খ. সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
গ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
ঘ. সম্পদ হ্রাস, দায় হ্রাস
২০১। বিজ্ঞাপন একটি—
ক. আয় হিসাব খ. ব্যয় হিসাব
গ. সম্পদ হিসাব
ঘ. দায়সংক্রান্ত হিসাব
২০২। সুনাম সম্পদ হওয়ার কারণ কী?
ক. এটা অর্জন করা কঠিন
খ. এটা ব্যবসায়ের অলংকার
গ. ব্যবসায়ের একমাত্র অবলম্বন
ঘ. মুনাফা অর্জনে সহায়তা করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৭৯. ঘ ১৮০. খ ১৮১. খ ১৮২. খ ১৮৩. খ ১৮৪. খ ১৮৫. গ ১৮৬. গ ১৮৭. ক ১৮৮. ক ১৮৯. খ ১৯০. ক ১৯১. খ ১৯২. ঘ ১৯৩. ক ১৯৪. ক ১৯৫. খ ১৯৬. ক ১৯৭. ঘ ১৯৮. গ ১৯৯. গ ২০০. ক ২০১. খ ২০২. ঘ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা