বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
২০৩। অগ্রিম বিমা হিসাব—
ক. সম্পদ হিসাব খ. আয় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. দায় হিসাব
২০৪। বিক্রয় ফেরত একটি—
ক. দায় হিসাব খ. সম্পদ হিসাব
গ. আয় হিসাব ঘ. ব্যয় হিসাব
২০৫। ‘বাংলাদেশ রেলওয়ে হিসাব’ সমীকরণ পদ্ধতিতে কোন হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. সম্পদ বা দায় হিসাব
ঘ. ব্যয় হিসাব
২০৬। ব্যবসাপ্রতিষ্ঠানে হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—
ক. ব্যয় নিয়ন্ত্রণ খ. বাজেট প্রণয়ন
গ. আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা
ঘ. ওপরের সবগুলো
২০৭। মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে কী হিসাবে লিপিবদ্ধ হয়?
ক. উত্তোলন খ. মূলধন
গ. পাওনাদার ঘ. দেনাদার
২০৮। দেনাদার থেকে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু ছাড় দেওয়া হলে তাকে কী বলে?
ক. কারবারি বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. প্রদত্ত বাট্টা ঘ. কোনোটিই নয়
২০৯। কোন ঘরটি উভয় ছকেই উল্লেখ থাকে?
ক. ডেবিট টাকা খ. ক্রেডিট টাকা
গ. জা. পৃ. ঘ. সবগুলোই
২১০। সজীব তার প্রতিষ্ঠানের জন্য ফাইল কেবিনেট ক্রয় করল। এটি কোথায় লিপিবদ্ধ হবে?
ক. মনিহারি হিসাব
খ. মজুত পণ্য হিসাব
গ. আসবাবপত্র হিসাব
ঘ. দেনাদার হিসাব
২১১। অব্যবহূত মনিহারি একটি—
i. আয় হিসাব ii. সম্পদ হিসাব
iii. ব্যয় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
২১২। মূলধনের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ?
i. মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট
ii. মূলধন হ্রাস পেলে ডেবিট
iii. মূলধন হ্রাস পেলে ক্রেডিট
iv. মূলধন বৃদ্ধি পেলে ডেবিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও iv খ. i ও ii
গ. ii ও iii ঘ. iii ও iv
২১৩। হিসাব হলো একটি—
i. ছক ii. নমুনা iii. বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১৪। চলমান জের ছকের ক্ষেত্রে সঠিক হচ্ছে—
i. এতে হিসাবের একটি শিরোনাম থাকে ii. এটি ডেবিট ও ক্রেডিট অংশে বিভক্ত
iii. এর অপর নাম চারঘরা খতিয়ান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১৫। বিক্রয় হিসাবে লিপিবদ্ধ থাকে—
i. কার্ডের মাধ্যমে ii. বিলের মাধ্যমে
iii. চেকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৬ থেকে ২১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রাহাত আলী ২০১৪ সালের ১ জানুয়ারিতে ২০,০০০.০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জানুয়ারির ১০ তারিখে আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করা হলো। জানুয়ারির ২০ তারিখে নগদে পণ্য বিক্রয় করলেন ১০,০০০.০০ টাকা।
২১৬। জানুয়ারির ১ তারিখের লেনদেনটির দ্বারা হিসাব সমীকরণ A = L + E.-এর যে উপাদান পরিবর্তিত হয়েছিল, তা হলো—
ক. A খ. L গ. E ঘ. A ও E
২১৭। বছরের শেষে আসবাবপত্রের অবচয় হবে—
ক. ৫০০.০০ টাকা
খ. ১,০০০.০০ টাকা
গ. ১,৫০০.০০ টাকা
ঘ. ২,০০০.০০ টাকা
২১৮। বাস্তব ক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?
ক. চলমান জের ছক
খ. স্থায়ী জের ছক গ. টি ছক
ঘ. সাতঘরা খতিয়ান ছক
২১৯। কোনটি দায়?
ক. বিজ্ঞাপন খ. মজুরি
গ. বেতন ঘ. পাওনাদার
২২০। হিসাব সংরক্ষণে লেনদেনগুলো সংরক্ষিত হয়—
ক. দুটি পর্যায়ে খ. তিনটি পর্যায়ে
গ. চারটি পর্যায়ে ঘ. পাঁচটি পর্যায়ে
২১১। লেনদেনগুলো প্রথমে লেখা হয়—
ক. বিশদ আয় বিবরণীতে
খ. আর্থিক বিবরণীতে
গ. খতিয়ানে ঘ. জাবেদায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২০৩. ক ২০৪. ঘ ২০৫. গ ২০৬. গ ২০৭. খ ২০৮. গ ২০৯. গ ২১০. গ ২১১. খ ২১২. খ ২১৩. খ ২১৪. খ ২১৫. ঘ ২১৬. ঘ ২১৭. খ ২১৮. ক ২১৯. ঘ ২২০. ক ২২১. ঘ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা