বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
২২২। জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কী লেখা যায়?
ক. হিসাবের ব্যাখ্যা ও ধরন
খ. হিসাবের নাম ও তারিখ
গ. হিসাবের ধরন ও তারিখ
ঘ. হিসাবের নাম ও ব্যাখ্যা
২২৩। লেনদেনগুলো সর্বপ্রথম জাবেদা বইতে লেখা হয়, কারণ—
ক. নির্দিষ্ট সময় শেষে জাবেদা থেকে হিসাবগুলোর জের পাওয়া যায়।
খ. সহজভাবে খতিয়ান ও রেওয়ামিল তৈরি করা যায়
গ. জাবেদা বইয়ের মাধ্যমে কারবারের সামগ্রিক ফলাফল, দেনা-পাওনা, আয়-ব্যয় জানা যায়
ঘ. নির্ভুলভাবে খতিয়ান বই তৈরি করা যায়
২২৪। কোনটিতে লেনদেনগুলো প্রথম লেখা হয়?
ক. জাবেদায় খ. খতিয়ানে
গ. রেওয়ামিলে ঘ. আর্থিক বিবরণীতে
২২৫। জাবেদাকে বলা হয়—
ক. হিসাবের পাকা বই
খ. হিসাবের প্রাথমিক বই
গ. হিসাবের চূড়ান্ত বই
ঘ. লেনদেনের স্বপক্ষে দলিল
২২৬। জাবেদা কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা গ. সহকারী বই
ঘ. হিসাবের প্রাথমিক ও সহকারী বই
২২৭। জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ—
ক. হিসাবের পাকা বই হলো খতিয়ান
খ. জাবেদা খতিয়ানের সহকারী বই
গ. লেনদেনগুলো জাবেদায় সংক্ষিপ্তাকারে লেখা হয়
ঘ. জাবেদার সাহায্যে লেনদেন হিসাবভুক্ত করা হয়
২২৮। প্রতিটি জাবেদা দাখিলার নিচে—
ক. লেনদেন সংঘটনের কারণসহ ব্যাখ্যা দিতে হয়
খ. লেনদেন সংঘটনের কারণসহ ব্যাখ্যা দিতে হয় না
গ. কারণসহ ব্যাখ্যা দিতে হয়, তবে না দিলেও চলে
ঘ. কোনো কিছু লিখতে হয় না
২২৯। বিভিন্ন সময়ে মোট কত টাকা লেনদেন হয়েছে, তা কিসের মাধ্যমে জানা যায়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. নগদান বই
২৩০। দ্বৈতসত্তা নিশ্চিত হওয়া যায় কোনটিতে?
ক. ভাউচারে খ. চালানে
গ. ক্যাশ মেমোতে ঘ. জাবেদায়
২৩১। যেসব লেনদেন অন্য কোনো জাবেদা বা সহকারী বইয়ে লিপিবদ্ধ করা যায় না, সেগুলোকে কোন জাবেদায় লিখতে হয়?
ক. ক্রয় জাবেদায় খ. প্রকৃত জাবেদায়
গ. বিক্রয় জাবেদায় ঘ. নগদ প্রাপ্তি জাবেদায়
২৩২। বিক্রয় জাবেদায় মোট কয়টি ঘর থাকে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
২৩৩। কোনটি একই অর্থবোধক?
ক. বিক্রয় ফেরত/বহির্মুখী ফেরত
খ. ক্রয় ফেরত/বহির্মুখী ফেরত
গ. বিমা সেলামি/শিক্ষানবিস সেলামি
ঘ. বিনিয়োগের সুদ/মূলধনের সুদ
২৩৪। বিক্রয় ফেরত জাবেদার উত্স দলিল কোনটি?
ক. চালান খ. ডেবিট নোট
গ. ক্রেডিট নোট ঘ. ভাউচার
২৩৫। পাওনালিপি প্রেরণ করা হয় কার কাছে?
ক. ক্রেতার কাছে খ. বিক্রেতার কাছে
গ. ক্যাশিয়ারের কাছে
ঘ. হিসাবরক্ষকের কাছে
২৩৬। পাওনালিপির মাধ্যমে ক্রেতার হিসাব—
ক. ডেবিট করা হয় খ. ক্রেডিট করা হয়
গ. একবার ডেবিট ও একবার ক্রেডিট করা হয়
ঘ. ওপরের কোনোটিই নয়।
২৩৭। আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য কোনটি প্রয়োজন?
ক. প্রারম্ভিক জাবেদা খ. সমাপনী জাবেদা
গ. সমন্বয় জাবেদা ঘ. নগদ প্রদান জাবেদা
২৩৮। কোথায় প্রদেয় চেক হিসাবভুক্ত করতে হয়?
ক. নগদান কলামে খ. ব্যাংক কলামে
গ. প্রদেয় কলামে ঘ. ক্রয় হিসাবের কলামে
২৩৯। নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?
ক. দাগ কাটা চেক পেলে
খ. ঋণ গ্রহণ করলে
গ. বিনিয়োগ করলে ঘ. পণ্য গ্রহণ করলে।
২৪০। ক্রয় জাবেদায় কয়টি ঘর থাকে?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. সাতটি
২৪১। নগদ ক্রয় ১,০০,০০০ টাকা, ধারে ক্রয় ২০,০০০ টাকায় কারবারি বাট্টা ৫%। ক্রয় জাবেদায় কত টাকা যাবে?
ক. ১,২০,০০০.০০ টাকা
খ. ২১,০০০.০০ টাকা
গ. ১৯,০০০.০০ টাকা
ঘ. ১,২১,০০০.০০ টাকা
২৪২। কোন লেনদেনটি সবচেয়ে আগে লিপিবদ্ধ করা উচিত?
ক. সবচেয়ে বেশি টাকার লেনদেনটি
খ. সম্পত্তি বৃদ্ধি পাওয়ার লেনদেনটি
গ. তারিখ অনুযায়ী সর্বপ্রথম লেনদেনটি
ঘ. আয় হিসাবের লেনদেনটি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২২২. ঘ ২২৩. ঘ ২২৪. ক ২২৫. খ ২২৬. ঘ ২২৭. গ ২২৮. ক ২২৯. ক ২৩০. ঘ ২৩১. খ ২৩২. গ ২৩৩. খ ২৩৪. গ ২৩৫. ক ২৩৬. খ ২৩৭. গ ২৩৮. খ ২৩৯. খ ২৪০. গ ২৪১. গ ২৪২. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা