হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

২৪৩। অফিসের ব্যবহারের জন্য সুতা ক্রয়ের জাবেদা দাখিলা হবে—
ক. ক্রয় হিসাব....ডেটর; নগদান হিসাব....ক্রেডিটর
খ. মনিহারি হিসাব....ডেটর; নগদান হিসাব....ক্রেডিটর
গ. সুতা হিসাব....ডেটর; নগদান হিসাব....ক্রেডিটর
ঘ. বিবিধ ক্ষতি হিসাব....ডেটর;
নগদান হিসাব....ক্রেডিটর
২৪৪। ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে — হিসাবকে ক্রেডিট করতে হয়।
ক. সংশ্লিষ্ট সম্পত্তি খ. সংশ্লিষ্ট দায়
গ. আয় ঘ. ব্যয়
২৪৫। পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. নগদ বাট্টা
গ. কারবারি বাট্টা ঘ. প্রাপ্ত বাট্টা
২৪৬। অফিসে ব্যবহারের জন্য কাগজ, কালি, পিন ক্রয় করা হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে?
ক. মনিহারি হিসাবকে খ. উত্তোলন হিসাবকে
গ. অফিস সরঞ্জাম হিসাবকে ঘ. বিবিধ হিসাবকে
২৪৭। ব্যক্তিগত ব্যবহারের জন্য কাগজ-কালি ক্রয় করা হলে ডেবিট করতে হবে—
ক. মনিহারি হিসাবকে খ. উত্তোলন হিসাবকে
গ. অফিস সরঞ্জাম হিসাবকে ঘ. বিবিধ হিসাবকে
২৪৮। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পত্তি ক্রয় করলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
ক. নগদান হিসাব খ. ক্রয় হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. মূলধন হিসাব
২৪৯। কোন লেনদেনটির ক্ষেত্রে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে?
ক. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য কোনো সম্পত্তি ক্রয় করলে
খ. কারবারের অর্থ দ্বারা জীবন বিমার প্রিমিয়াম প্রদান
গ. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে অর্থ উত্তোলন করলে
ঘ. কারবার থেকে পণ্য উত্তোলন করা হলে
২৫০। মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায় থেকে পণ্য উত্তোলনের সঠিক জাবেদা হলো—
ক. নগদান হিসাব....ডেবিট; উত্তোলন হিসাব....ক্রেডিট
খ. উত্তোলন হিসাব....ডেবিট; নগদান হিসাব....ক্রেডিট
গ. নগদান হিসাব....ডেবিট; ক্রয় হিসাব....ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব....ডেবিট; ক্রয় হিসাব....ক্রেডিট
২৫১। যখন আমরা নিজ ব্যবহারের জন্য ব্যবসায় থেকে পণ্য গ্রহণ করি, তখন আমাদের উচিত—
ক. উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করা
খ. ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট করা
গ. উত্তোলন হিসাব ডেবিট, মজুত হিসাব ক্রেডিট করা
ঘ. বিক্রয় হিসাব ডেবিট, মজুত হিসাব ক্রেডিট করা
২৫২। চেক মারফত কোনো পাওনা আদায় করা হলে ডেবিট হবে—
ক. ব্যাংক হিসাব খ. চেক হিসাব
গ. পাওনাদার হিসাব ঘ. নগদান হিসাব
২৫৩। কোন খরচ প্রদানের সঙ্গে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ডেবিট হবে—
ক. ওই ব্যক্তির নাম খ. খরচের নাম
গ. পাওনাদার হিসাব ঘ. দেনাদার হিসাব
২৫৪। ব্যক্তিগত টাকা হারিয়ে গেলে—
ক. ব্যবসায়ের ক্ষতি হয়
খ. ব্যবসায়ের কোনো ক্ষতি হয় না
গ. বিবিধ ক্ষতি হিসাবকে ডেবিট করতে হয়
ঘ. বিবিধ ক্ষতি হিসাবকে ক্রেডিট করতে হয়
২৫৫। আসবাবপত্র ক্রয় ৫০,০০০.০০ টাকা। এর জন্য বহন খরচ ৫,০০০.০০ টাকা। আসবাবপত্র হিসাবে ডেবিট করতে হবে—
ক. ৫০,০০০.০০ টাকা খ. ৪৫,০০০.০০ টাকা
গ. ৫৫,০০০.০০ টাকা ঘ. ৬০,০০০.০০ টাকা
২৫৬। ভাড়া পাওয়া গেছে, ১৫,০০০.০০ টাকা (১৫ মাসের জন্য., এখানে জাবেদা লেখার সময় অগ্রিম ভাড়া হিসাব কত টাকা লিখতে হবে?
ক. ২,৫০০.০০ টাকা খ. ৩,০০০.০০ টাকা
গ. ১২,০০০.০০ ঘ. ১৫,০০০.০০ টাকা
২৫৭। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ৫০০ টাকা। এখানে ক্রেডিট দিকে কোনটি বসবে?
ক. নগদান হিসাব খ. অবচয় হিসাব
গ. যন্ত্রপাতি হিসাব ঘ. কোনোটিই নয়
২৫৮। বকেয়া বেতন প্রদানের সঠিক জাবেদা কোনটি?
ক. বকেয়া বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট
খ. বেতন হিসাব ডেবিট টু বকেয়া বেতন হিসাব ক্রেডিট
গ. বকেয়া বেতন হিসাব টু বেতন হিসাব ক্রেডিট
ঘ. বকেয়া বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট
২৫৯। ভুল সংশোধনের জন্য যে জাবেদা তৈরি করা হয়, তাকে বলে—
ক. ক্রয় জাবেদা খ. বিক্রয় জাবেদা
গ. সংশোধনী জাবেদা
ঘ. সমাপনী জাবেদা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২৪৩. খ ২৪৪. ক ২৪৫. ঘ ২৪৬. ক ২৪৭. খ ২৪৮. ঘ ২৪৯. ক ২৫০. ঘ ২৫১. ক ২৫২. ক ২৫৩. খ ২৫৪. খ ২৫৫. গ ২৫৬. খ ২৫৭. গ ২৫৮. ঘ ২৫৯. গ।
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা