হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৬০। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়—
ক. সংশোধনী দাখিলা খ. সমন্বয়
গ. দাখিলা ঘ. স্থানান্তর
২৬১। সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা, স্থানান্তর দাখিলা কোনটির অন্তর্ভুক্ত?
ক. জাবেদার খ. প্রকৃত জাবেদার
গ. খতিয়ানের ঘ. দাখিলা
২৬২। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিখিত ও অসমন্বিত দফাগুলো অন্তর্ভুক্তের জন্য যে জাবেদা প্রদান করা হয়, তাকেই বলে—
ক. সমাপনী জাবেদা খ. প্রারম্ভিক জাবেদা গ. সংশোধনী জাবেদা ঘ. সমন্বয় জাবেদা
২৬৩। বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য কোন জাবেদা প্রদান করা হয়?
ক. সমাপনী জাবেদা খ. প্রারম্ভিক জাবেদা
গ. সংশোধনী জাবেদা ঘ. সমন্বয় জাবেদা
২৬৪। নগদ বাট্টার ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
ক. বাকিতে বিক্রীত পণ্যের মূল্য দ্রুত আদায়ের জন্য বিক্রেতা দেনাদারকে কিছু টাকা ছাড়
খ. বিক্রীত পণ্যের মূল্য দ্রুত আদায়ের জন্য বাট্টা হিসাবে নগদ টাকা প্রদান করা হয়
গ. নগদ বাট্টার নির্দিষ্ট সময়ান্তে ব্যালেন্স বের করা হয়
ঘ. বিক্রীত পণ্যের মূল্যতালিকা থেকে বিক্রেতা ক্রেতাকে কিছু টাকা ছাড়
২৬৫। নগদ বাট্টার উদ্ভব হয়—
ক. ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে
খ. নগদে পণ্য ক্রয়-বিক্রয় করলে
গ. নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
ঘ. নগদে প্রাপ্তি ঘটলে
২৬৬। বাট্টা কী?
ক. মওকুফ খ. ছাড়
গ. মওকুফ বা ছাড় ঘ. কোনোটিই নয়
২৬৭। বাট্টা প্রদত্ত হয়—
ক. অংশীদারকে খ. পাওনাদারকে
গ. দেনাদারকে ঘ. পাইকারকে
২৬৮। নগদ বাট্টা কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৬৯। ব্যবসায়ের অধিকাংশ ক্রয়-বিক্রয় সংঘটিত হয়—
ক. বাকিতে খ. নগদে গ. চেকে ঘ. বিলে
২৭০। জাবেদায় প্রতিটি লেনদেনের উত্পত্তির কারণ লিখে রাখার ফলে—
i. ভবিষ্যতে লেনদেন সম্পর্কে যেকোনো তথ্য সরবরাহ করা যায়
ii. ভবিষ্যতে উদ্ঘাটিত যেকোনো সমস্যা সমাধানে ওই তথ্য ব্যবহার করা যায়
iii. খতিয়ানে লেনদেন সম্পর্কে বিস্তারিত লেখার প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
২৭১। কোন হিসাবের জের টানা হয় না?
i. খতিয়ানের ii. জাবেদার
iii. ক্রয়-বিক্রয় হিসাবের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
২৭২। জনাব হাসান নগদ ১৫,০০০ টাকা নিজ তহবিল থেকে ও ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তাঁর মূলধন হিসাব ক্রেডিট হবে কত?
i. ১৫,০০০ টাকা ii. ২৫,০০০ টাকা
iii. ৩৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
২৭৩। অফিস সরঞ্জাম হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত—
i. ফাইল, পিন, ক্লিপ, ক্যালকুলেটর, স্ট্যাপলার ইত্যাদি
ii. ঘড়ি, ক্যালকুলেটর, স্ট্যাপলার, পাঞ্চিং মেশিন ইত্যাদি
iii. এসি, কম্পিউটার, রেফ্রিজারেটর ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
২৭৪। পণ্য আমদানি করা হলো। তবে জাবেদা হবে—
i. ক্রয় হিসাব ...... ডেবিট
ব্যাংকিং হিসাব ...... ক্রেডিট
ii. নগদান হিসাব ..... ডেবিট
মাল ক্রয় হিসাব ........ ক্রেডিট
iii. ক্রয় হিসাব ...... ডেবিট
বিবিধ পাওনাদার হিসাব ...... ডেবিট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও ii
২৭৫। বাট্টা পাওয়া গেল—
i. বিবিধ পাওনাদার হিসাব ...... ডেবিট
বাট্টা হিসাব ...... ক্রেডিট
ii. নগদান হিসাব ....... ডেবিট
বাট্টা হিসাব ........ ক্রেডিট
iii. বাট্টা হিসাব ....... ডেবিট
নগদান হিসাব .... ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
২৭৬। মাল ফেরত পাঠানোর সময় ক্রেতা-বিক্রেতাকে যে নোট পাঠায়, তা হচ্ছে—
i. ডেবিট নোট ii. ক্রেডিট নোট
iii. ব্যাংক নোট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i ও ii
২৭৭। কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। এ ক্ষেত্রে ডেবিট হবে—
i. অনাদায়ী কমিশন
ii. অনুপার্জিত কমিশন iii. প্রাপ্য কমিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২৬০. ক ২৬১. খ ২৬২. ঘ ২৬৩. খ২৬৪. ক ২৬৫. গ ২৬৬. গ ২৬৭. গ ২৬৮. ক ২৬৯. ক ২৭০. ঘ ২৭১. খ ২৭২. ক ২৭৩. গ ২৭৪. ক ২৭৫. ক ২৭৬. ক ২৭৭. খ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা