হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৭৮। সংশ্লিষ্ট হিসাব খাত ডেবিট হয়—
i. দায় হ্রাস পেলে ii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে iii. খরচ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭৯। নিচের কোনগুলো বিশেষ জাবেদা?
ক. ক্রয় জাবেদা, সমন্বয় জাবেদা
খ. সমাপনী জাবেদা, নগদ প্রদান জাবেদা
গ. নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা
ঘ. সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা
২৮০। সমাপনী জাবেদার মাধ্যমে কোনটি বন্ধ করা হয় না?
ক. মুনাফা জাতীয় আয় খ. মুনাফা জাতীয় ব্যয় গ. উত্তোলন ঘ. মূলধন
২৮১। বিক্রয় জাবেদায় বিক্রয়মূল্যর সঙ্গে যোগ করা হয়—
i. বিমা খরচ ii. বিক্রয় পরিবহন
iii. পার্কিং খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮২। যন্ত্রপাতি সংস্থাপনের জন্য মজুরি প্রদান করা হলো ১,০০০ টাকা। এখানে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. যন্ত্রপাতি খ. মজুরি
গ. নগদান ঘ. মেরামত
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮৩ ও ২৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১ মার্চ ২০১১ তারিখে ওয়ারিশা এন্টারপ্রাইজ নগদ ১০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পাওনাদার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন।
২৮৩। ওয়ারিশা এন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ কত?
ক. ২৫,০০০ টাকা খ. ৩০,০০০ টাকা
গ. ৩৫,০০০ টাকা ঘ. ৪০,০০০ টাকা
২৮৪। উদ্দীপকের ২০,০০০.০০ টাকা দ্বারা ওয়ারিশা এন্টারপ্রাইজের ব্যবসায় কী বৃদ্ধি পাবে?
ক. চলতি দায় খ. দীর্ঘমেয়াদি দায়
গ. চলতি সম্পদ ঘ. স্থায়ী সম্পদ
২৮৫। দেনালিপি ইস্যু করলে লিপিবদ্ধ করতে হবে—
i. বহিঃফেরত জাবেদায় ii. আন্তঃফেরত জাবেদায় iii. ক্রয়ফেরত জাবেদায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮৬। আসবাবপত্র ক্রয়ের জন্য কোনটিকে ডেবিট করতে হয়?
ক. ক্রয় হিসাব খ. নগদান হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. ক্রয় হিসাব
২৮৭। ধারে আসবাবপত্র ক্রয় ২০,০০০.০০ টাকা—এটি কোন বইতে লেখা হয়?
ক. ক্রয় জাবেদায় খ. বিক্রয় জাবেদায়
গ. প্রকৃত জাবেদায় ঘ. ক্রয়ফেরত জাবেদায়
২৮৮। নির্মাণাধীন দালানের বিদ্যুত্ সংস্থাপন বাবদ খরচ ১০,০০০ টাকা। এ লেনদেনটির জন্য জাবেদায় ডেবিট হবে কোনটি?
ক. দালানকোঠা হিসাব
খ. বিদ্যুত্ সংস্থাপন হিসাব
গ. বিদ্যুত্ বিল হিসাব ঘ. সাধারণ খরচ হিসাব
২৮৯। কারবারে ব্যবহূত বা ব্যবহারের উদ্দেশ্য ক্রীত কোনো সম্পত্তি বিক্রয় করলে ক্রেডিট হবে কোনটি?
ক. ক্রয় হিসাব খ. বিক্রয় হিসাব
গ. মূলধন হিসাব ঘ. সম্পত্তি হিসাব
২৯০। নগদ বাট্টা কত প্রকার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ প্রকার
২৯১। জাবেদা বলতে কী বোঝায়?
ক. একটি পূর্ণ হিসাব খ. সংক্ষিপ্ত হিসাব
গ. লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ঘ. চূড়ান্ত হিসাব
২৯২। নগদ টাকায় পরিশোধ করা হয়—
ক. প্রদত্ত বাট্টা খ. নগদ বাট্টা
গ. প্রদত্ত কমিশন ঘ. কারবারি বাট্টা
২৯৩। ধারে ক্রয় লেনদেনে বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোন হিসাবটিকে ক্রেডিট করতে হয়?
ক. মূলধন হিসাবকে খ. ঋণ হিসাবকে
গ. প্রদেয় বিল হিসাবকে
ঘ. পাওনাদার হিসাবকে
২৯৪। কোনো দ্রব্যের তালিকা মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয়, তাকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. কারবারি বাট্টা।
(শেষ)
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২৭৮. ঘ ২৭৯. গ ২৮০. ঘ ২৮১. খ ২৮২. ক ২৮৩. ক ২৮৪. ঘ ২৮৫. খ ২৮৬. গ ২৮৭. গ ২৮৮. ক ২৮৯. ঘ ২৯০. খ ২৯১. গ ২৯২. গ ২৯৩. ঘ২৯৪. ঘ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা