বহুনির্বাচনি অংশ
পূর্ণমান: ৪০; সময়: ৪০ মিনিট
১. হিসাব সমীকরণ কী?
ক. দায়=মূলধন খ. সম্পত্তি=দায়+সত্তাধিকার
গ. মূলধন=দায়+সত্তাধিকার ঘ. ডেবিট=ক্রেডিট
২. প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়—
ক. সম্পদ বৃদ্ধির মাধ্যমে খ. দায় হ্রাসের মাধ্যমে
গ. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঘ. ব্যয় বৃদ্ধির ফলে
৩. হিসাববিজ্ঞান হচ্ছে—
i. একটি বিজ্ঞান ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল iii. ব্যবসায়ের ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. যথাযথ হিসাব রাখলে—
i. খরচ করার প্রবণতা হ্রাস পায় ii. সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পায় iii. সকল প্রকার কলহ দূর হয়
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i. ii ও iii
৫. হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি?
ক. লেনদেন খ. জাবেদাভুক্তকরণ
গ. খতিয়ানভুক্তি ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
৬. চালান তৈরি করা হয়—
i. ক্রয়সংক্রান্ত তথ্য জানতে ii. বিক্রয়সংক্রান্ত তথ্য জানতে iii. ব্যবসায়ের সঠিক তথ্য প্রকাশের জন্য
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৭. ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের উদ্দেশ্য—
i. লেনদেনের স্থায়ী সংরক্ষণ ii. আর্থিক ফলাফল নির্ণয় iii. আর্থিক অবস্থা নির্ণয়
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৮. ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ১০০০ টাকা উত্তোলন সমীকরণ A = L + E এর কোন উপাদানের পরিবর্তন ঘটে?
i. A উপাদান ii. L উপাদান iii. E উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i ও ii
৯. প্রতিটি লেনদেন প্রভাবিত করবে—
ক. হিসাবরক্ষণকে খ. হিসাবনীতিকে
গ. হিসাব সমীকরণকে ঘ. দুতরফা দাখিলাকে
১০. কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
ক. হিসাব খ. গাণিতিক নির্ভুলতা
গ. লোকসান নিরূপণ ঘ. লাভ নিরূপণ
১১. দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হলো—
i. দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে ii. দাতার হিসাব ডেবিট ও গ্রহীতার হিসাব ক্রেডিট হবে
iii. ডেবিট অঙ্ক ক্রেডিট অঙ্কের সমান হবে
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ঘ. ii ও iii
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: ইসমতের কাছে ১,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০% কমিশন বাদ দিয়ে ৫০,০০০ টাকার একটি চেক ও ২০,০০০ টাকা নগদে পাওয়া গেল।
১২. ইসমতের কাছে কত টাকা পাওনা রয়েছে?
ক. ২০,০০০ টাকা খ. ৩০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা ঘ. ৭০,০০০ টাকা
১৩. বাকিতে ব্যবসা করলে এর প্রভাব হয়—
i. ব্যবসায় সম্প্রসারণের ii. দেনাদারের পরিমাণ বৃদ্ধি iii. পাওনাদারের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ ii ও iii ঘ. i, ii ও iii
১৪. পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা কম দিলে তাকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. নগদ বাট্টা
গ. কারবারি বাট্টা ঘ. প্রাপ্ত বাট্টা
১৫. আসবাবপত্র ক্রয় ৫০,০০০ টাকা। এর জন্য বহন খরচ ৫০০ টাকা। আসবাবপত্র হিসাবে ক্রেডিট হবে কত টাকা?
ক. ৫০,০০০ টাকা খ. ৫৫,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা ঘ. কোনোটিই নয়
১৬. প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি?
ক. প্রারম্ভিক জাবেদা খ. ক্রয়সংক্রান্ত জাবেদা
গ. বিক্রয় জাবেদা ঘ. বিলসংক্রান্ত জাবেদা
১৭. ক্রয় জাবেদা থেকে জানা যায়—
i. মোট ক্রয়ের পরিমাণ ii. মোট ধারে ক্রয়ের পরিমাণ iii. মোট পাওনাদারের পরিমাণ
কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii
১৮. সব বইয়ের রাজা বলা হয় কোন বইকে?
ক. জাবেদা খ. নগদান গ. চূড়ান্ত হিসাব ঘ. খতিয়ান
১৯. খতিয়ান হিসাবের দুই দিক সমান করার কাজকে কী বলে?
ক. সমানকরণ খ. যোজন গ. জের টানা ঘ. পার্থক্য
২০. B/F বলতে কী বোঝায়?
ক. Book Fair খ. Face Bood Blancing
গ. Forward ঘ. Brought forward
২১। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে—
i. সম্পদ ii. খরচ iii. আয়
কোনটি সঠিক? ক. i ও ii খ. i গ. ii ঘ. i, ii ও iii
২২. নগদান বইতে লিপিবদ্ধ হবে—
i. মূলধন আনয়ন ৫০,০০০ টাকা ii. কামালের কাছে বিক্রয় ২,০০০ টাকা iii. মনিহারি ক্রয় ১,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. প্রতিষ্ঠানের নগদান বই সাহায্য করে—
i. ব্যবসায়ের গতিশীলতা রক্ষায় ii. সিদ্ধান্ত গ্রহণে
iii. নগদ উদ্বৃত্তের পরিমাণ জানতে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ঘ. i, ii ও iii
২৪. কোনো দ্রব্যের তালিকায় মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয়, তাকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. কারবারি বাট্টা
২৫. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন একঘরা নগদান বইয়ে লেখা হয়—
i. ডেবিট দিকে ii. ক্রেডিট দিকে iii. পাস বইতে
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. iii ঘ. ii ও iii
২৬. ভাউচার কী?
ক. হিসাবের বই খ. লেনদেনের প্রমাণপত্র
গ. ক্রেতার বিবরণ ঘ. ক্রেতার স্বাক্ষর
২৭. রেওয়ামিল তৈরির উদ্দেশ্য—
i. গাণিতিক শুদ্ধতা যাচাই ii. ভুলত্রুটি উদ্ঘাটন
iii. দুতরফা দাখিলার সঠিক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে—
ক. প্রদত্ত ঋণ খ. সাধারণ সঞ্চিতি
গ. বকেয়া বিনিয়োগের সুদ ঘ. উত্তোলন
২৯. কোনটি ব্যতিক্রম?
ক. নগদ তহবিল খ. সঞ্চিতি তহবিল
গ. ব্যাংক তহবিল
ঘ. বিনিয়োগ
৩০. একটি স্ট্যাপলার ক্রয় সম্পদ হিসাবে লিপিবদ্ধ করলে কোন ভুল হয়?
ক. বাদ পড়ার ভুল
খ. লেখার ভুল গ. নীতিগত
ঘ. পরিপূরক ভুল
৩১. মোট লাভ অনুপাতের আদর্শমান কত?
ক. ২০%-৩০%
খ. ৫%-৮%
গ. ৮%-৯% ঘ. ৩%-৫%
৩২. নিট মুনাফাকে কিসের সঙ্গে তুলনা করতে পারি?
ক. বিনিয়োজিত মূলধনের সঙ্গে খ. অতিরিক্ত মূলধনের সঙ্গে
গ. ঋণের সঙ্গে ঘ. পাওনাদারের সঙ্গে
৩৩. কার্যকরী মূলধন অনুপাতের আদর্শমান কত?
ক. ১:১ খ. ২:১ গ. ৩:১ ঘ. ১.৫:১
৩৪. চলতি সম্পদ—
i. ১০% বিনিয়োগ ii. প্রাপ্য বিল iii. অব্যবহূত মনিহারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. অবিক্রীত পণ্যের ওপর লাভ ধরা হলে কোন নীতির বিপরীত কাজ করা হবে?
ক. ক্রয়মূল্য নীতি খ. সমতা নীতি গ. রক্ষণশীলতা নীতি ঘ. চলমান প্রতিষ্ঠান ধারণা
৩৬. পূর্বনির্ধারিত উত্পাদন ব্যয়ের সঙ্গে তুলনা হয়—
ক. প্রকৃত ব্যয়ের খ. ক্রয়কৃত ব্যয়ের গ. বিক্রীত পণ্যের ব্যয়ের ঘ. মোট ব্যয়ের
৩৭. যন্ত্রপাতির অবচয় কোন ধরনের ব্যয়?
ক. প্রশাসনিক উপরি ব্যয়
খ. কারখানা উপরি ব্যয়
গ. পরোক্ষ উপরি ব্যয়
ঘ. অফিস খরচ
৩৮. প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ কোনটি?
ক. কাপড়ের জন্য বোতাম
খ. পাটশ্রমিকের মজুরি
গ. দালানকোঠার স্থাপনা নকশা প্রণয়ন খরচ
ঘ. জুতা তৈরির আঠা
৩৯. পারিবারিক বাজেট তৈরি করা হয়—
ক. সম্ভাব্য আয়ের ভিত্তিতে
খ. প্রকৃত আয়ের ভিত্তিতে
গ. সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে ঘ. প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে
৪০. পারিবারিক আর্থিক বিবরণী ধাপ হলো—
i. নগদান হিসাব
ii. প্রাপ্তি ও প্রদান হিসাব
iii. আয়-ব্যয় বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরের ঘরটি বল পয়েন্ট কলম দিয়ে
ভরাট করো
উত্তর ছাপা হবে আগামীকাল
১ ক খ গ ঘ
২ ক খ গ ঘ
৩ ক খ গ ঘ
৪ ক খ গ ঘ
৫ ক খ গ ঘ
৬ ক খ গ ঘ
৭ ক খ গ ঘ
৮ ক খ গ ঘ
৯ ক খ গ ঘ
১০ ক খ গ ঘ
১১ ক খ গ ঘ
১২ ক খ গ ঘ
১৩ ক খ গ ঘ
১৪ ক খ গ ঘ
১৫ ক খ গ ঘ
১৬ ক খ গ ঘ
১৭ ক খ গ ঘ
১৮ ক খ গ ঘ
১৯ ক খ গ ঘ
২০ ক খ গ ঘ
২১ ক খ গ ঘ
২২ ক খ গ ঘ
২৩ ক খ গ ঘ
২৪ ক খ গ ঘ
২৫ ক খ গ ঘ
২৬ ক খ গ ঘ
২৭ ক খ গ ঘ
২৮ ক খ গ ঘ
২৯ ক খ গ ঘ
৩০ ক খ গ ঘ
৩১ ক খ গ ঘ
৩২ ক খ গ ঘ
৩৩ ক খ গ ঘ
৩৪ ক খ গ ঘ
৩৫ ক খ গ ঘ
৩৬ ক খ গ ঘ
৩৭ ক খ গ ঘ
৩৮ ক খ গ ঘ
৩৯ ক খ গ ঘ
৪০ ক খ গ ঘ
# মডেল টেস্টটি তৈরি করেছেন
মুহাম্মদ আলী, শিক্ষক।