সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হলো।
# জনাব মাসুদ পারভেজ তাঁর ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৫ তারিখে তাঁর ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,৫০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। উক্ত বছরে তিনি আরও ৪০,০০০ টাকা বিনিয়োগ করেন এবং তিনি মোট ১০,০০০ টাকা উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে তাঁর ব্যবসায়ে নিচে উল্লিখিত সম্পদ ও দায়সমূহ ছিল।
নগদ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, দেনাদার ৩০,০০০ টাকা, মজুদ পণ্য ৮০,০০০ টাকা, ব্যাংকঋণ ৩০,০০০ টাকা ও পাওনাদার ১৫,০০০ টাকা।
প্রশ্ন:
ক. প্রারম্ভিক মূলধন কত? ২
খ. জনাব মাসুদ পারভেজের সমাপনী মূলধন কত? ৪
গ. জনাব মাসুদ পারভেজের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
সমাধান: ক.
জনাব মাসুদ পারভেজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়:
(প্রারম্ভিক সম্পত্তি-প্রারম্ভিক দায়)
= ২,৫০,০০০-৫০,০০০
= ২,০০,০০০ টাকা।
সমাধান: খ.
জনাব মাসুদ পারভেজের সমাপনী মূলধন নির্ণয়:
(সমাপনী সম্পত্তি-সমাপনী দায়)
= ২,১০,০০০-৪৫,০০০
= ১,৬৫,০০০ টাকা
নোটস:
সমাপনী সম্পত্তি নির্ণয়:
নগদ = ৬০,০০০
আসবাবপত্র = ৪০,০০০
দেনাদার = ৩০,০০০
মজুদ পণ্য = ৮০,০০০
২,১০,০০০
সমাপনী দায়ের পরিমাণ নির্ণয়:
ব্যাংকঋণ = ৩০,০০০
পাওনাদার = ১৫,০০০
৪৫,০০০
সমাধান: গ.
জনাব মাসুদ পারভেজের লাভ - ক্ষতির পরিমাণ নির্ণয়:
{(সমাপনী মূলধন + উত্তোলন) - (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)}
= {(১,৬৫,০০০+১০,০০০)-(২,০০,০০০+৪০,০০০)}
= (১,৭৫,০০০-২.৪০.০০০)
= (-) ৬৫,০০০ টাকা
ক্ষতির পরিমাণ ৬৫,০০০ টাকা।
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা