সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হলো।
জনাব লিটন দাস ২০১৫ সালের ১ মার্চ মিরপুরে থিয়েটার ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ে তিনি ৬,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। মার্চ মাসে তাঁর ব্যবসায়ের লেনদেনসমূহ ছিল—
২ মার্চ ভাড়া ১০,০০০ টাকা করে ৩ মাসের অগ্রিম ভাড়া পরিশোধ।
৫ মার্চ প্রচারণা বাবদ ব্যয় ২৫,০০০ টাকা
৭ মার্চ ডাকটিকিট ক্রয় ২,০০০ টাকা
১০ মার্চ মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা ব্যয় ৪০,০০০ টাকা
১৫ মার্চ শিল্পীদের বোনাস প্রদান ২৫,০০০ টাকা।
২০ মার্চ বিদ্যুত্ বিল পাওয়া গেল ৪,০০০ টাকা
২৮ মার্চ থিয়েটারের নাটক প্রদর্শনের জন্য টিকিট বিক্রয় ২৫,০০০ টাকা।
প্রশ্ন: ক. মোট ব্যয়ের পরিমাণ কত? ২
খ. ২০১৫ সালের (মার্চ ০১ থেকে মার্চ ০৭) জাবেদা করো। ৪
গ. ২০১৫ সালের (মার্চ ১০ থেকে মার্চ ২৮) জাবেদা করো। ৪
উত্তর-ক. মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়:
তারিখ বিবরণ টাকা
২০১৫, ৫ মার্চ
৭ মার্চ
১০ মার্চ
১৫ মার্চ প্রচারণা বাবদ ব্যয়
ডাকটিকিট ক্রয়
মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা ক্রয়
বোনাস প্রদান ২৫,০০০
২,০০০
৪০,০০০
২৫,০০০
৯২,০০০
উত্তর-খ. জনাব লিটন দাসের সাধারণ জাবেদা
তারিখ বিবরণ খ. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট টাকা
২০১৫
১ মার্চ নগদান হিসাব-ডেবিট
মূলধন হিসাব-ক্রেডিট
(নগদ টাকা নিয়ে থিয়েটার ব্যবসা চালু হলো) ৬,০০,০০০
৬,০০,০০০
২ মার্চ অগ্রিম ভাড়া হিসাব-ডেবিট
নগদান হিসাব-ক্রেডিট
(অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো) ৩০,০০০
৩০,০০০
৫ মার্চ বিজ্ঞাপন ব্যয় হিসাব-ডেবিট
নগদান হিসাব-ক্রেডিট
(বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো) ২৫,০০০
২৫,০০০
৭ মার্চ ডাক ও তার হিসাব-ডেবিট
নগদান হিসাব-ক্রেডিট
(ডাকটিকিট ক্রয় করা হলো) ২,০০০
২,০০০
৬,৫৭,০০০ ৬,৫৭,০০০
উত্তর-গ. জনাব লিটন দাসের সাধারণ জাবেদা
তারিখ বিবরণ খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৫
১০ মার্চ মঞ্চ ও সাজসজ্জা ব্যয়-ডেবিট
নগদান হিসাব-ক্রেডিট
(মঞ্চ ও সাজসজ্জা ব্যয় পরিশোধ করা হলো) ৪০,০০০
৪০,০০০
১৫ মার্চ বোনাস হিসাব- ডেবিট
নগদান হিসাব-ক্রেডিট
(শিল্পীদের বোনাস প্রদান করা হলো) ২৫,০০০
২৫,০০০
২০ মার্চ বিদ্যুত্ বিল হিসাব-ডেবিট
বকেয়া বিদ্যুত্ বিল হিসাব ক্রেডিট
(বিদ্যুত্ বিল বকেয়া রইল) ৪,০০০
৪,০০০
২৮ মার্চ নগদান হিসাব-ডেবিট
সেবা আয় হিসাব-ক্রেডিট
(থিয়েটারের নাটক প্রদর্শনের জন্য টিকিট বিক্রয়) ২৫,০০০
২৫,০০০
৯৪,০০০ ৯৪,০০০
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা