হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হলো।

জনাব মাহাবুর রহমানের ব্যবসায়ে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তের তথ্য সরবরাহ করে।
মূলধন ৫০,০০০ টাকা; হাতে নগদ (০১.০১.২০১৪) ৫০,০০০ টাকা; ব্যাংকে জমা (০১.০১.২০১৪) ৪০,০০০ টাকা; দেনাদার ৬০,০০০ টাকা; মজুদ পণ্য (০১.০১.২০১৪) ২০,০০০ টাকা; ক্রয় ৪০,০০০ টাকা; বিক্রয় ৫০,০০০ টাকা; ক্রয় খতিয়ানের জের ২২,০০০ টাকা; ব্যাংক জমার সুদ ২,৫০০ টাকা; কমিশনপ্রাপ্তি ৭,৫০০ টাকা; বিনিয়োগের সুদ ৮,৫০০ টাকা; প্রদত্ত বাট্টা ২০,৫০০ টাকা।
ক) উপরিউক্ত কোন কোন দফা রেওয়ামিলে আসবে না। ২
খ) খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করো। ৪
গ) মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয় নির্ণয় করো। ৪
উত্তর: ক. যেসব দফা রেওয়ামিলে আসবে না, নিচে তা দেখানো হলো:
ক্রমিক নম্বর বিবরণ টাকা
১ হাতে নগদ (০১.০১.২০১৪) ৫০,০০০
২ ব্যাংকে জমা (০১.০১.২০১৪) ৪০,০০০
৯০,০০০

উত্তর: খ. জনাব মাহাবুর রহমানের রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য
ক্রমিক নম্বর হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ মূলধন ৫০,০০০
২ দেনাদার ৬০,০০০
৩ প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০
৪ ক্রয় ৪০,০০০
৫ বিক্রয় ৫০,০০০
৬ ক্রয় খতিয়ানের জের ২২,০০০
৭ ব্যাংক জমার সুদ ২,৫০০
৮ কমিশনপ্রাপ্তি ৭,৫০০
৯ বিনিয়োগের সুদ ৮,৫০০
১০ প্রদত্ত বাট্টা ২০,৫০০
১,৪০,৫০০ ১,৪০,৫০০

উত্তর: গ. জনাব মাহাবুর রহমানের মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়:
মুনাফাজাতীয় ব্যয়
বিবরণ টাকা
ক্রয় ৪০,০০০
প্রদত্ত বাট্টা ২০,৫০০
৬০,৫০০

মুনাফাজাতীয় আয়
বিবরণ টাকা
বিক্রয় ৫০,০০০
ব্যাংক জমার সুদ ২,৫০০
কমিশনপ্রাপ্তি ৭,৫০০
বিনিয়োগের সুদ ৮,৫০০
৬৮,৫০০