হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। হিসাববিজ্ঞানের জনক কে?

ক. ম্যাকগ্রোথ খ. এ ডব্লিউ. জনসন

গ. ফ্রান্সি ডব্লিউ প্রিকলি ঘ. লুকা প্যাসিওলি

২। হিসাব তথ্য ব্যবহার করে থাকে—

i. হিসাব নিরীক্ষক ii. ভোক্তা

iii. বিনিয়োগকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ক. সরকার খ. পাওনাদার

গ. ব্যবস্থাপক ঘ. ঋণ প্রদানকারী

৪। একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী—

i. ঋণ প্রদানকারী ii. সরকার

iii. পাওনাদার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫। আর্থিক ঘটনার প্রভাব ও ফলাফল নির্ণয় পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?

ক. হিসাববিজ্ঞান খ. হিসাব সংরক্ষণ

গ. হিসাব চেতনা ঘ. হিসাব বিশ্লেষণ

৬। একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—

i. মালিক ii. ব্যবস্থাপক

iii. ঋণ প্রদানকারী ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭। হিসাববিজ্ঞানকে বলা হয়—

i. ব্যবসায়ের দর্শন

ii. ব্যবসায়ের ভাষা

iii. তথ্যব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮। হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে—

ক. ফলাফল নির্ণয়

খ. লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ

গ. আর্থিক অবস্থা নিরূপণ

ঘ. অর্থনৈতিক তথ্য পরিবেশন

৯। ব্যবসাপ্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি?

ক. ধর্মীয় অনুশাসন খ. ঋণ পরিশোধ

গ. নৈতিক চরিত্র গঠন ঘ. ব্যয় নিয়ন্ত্রণ

১০। আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি—

ক. উদ্দেশ্য খ. ভূমিকা

গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা

১১। হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়?

ক. আধুনিক যুগে খ. সম্প্রতি

গ. মানুষ যখন গুহায় বাস করে

ঘ. প্রাচীন সময়ে

১২। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়—

i. ১৪৯৪ খ্রিষ্টাব্দে ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দে

iii. পঞ্চদশ শতাব্দীতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii

১৩। ইতালির কোন শহরে প্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়?

ক. রোম খ. ভেনিস

গ. ভ্যাটিকান সিটি ঘ. ফ্লোরেন্স

১৪। দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের—

ক. ক্ষেত্র খ. ভিত্তি গ. পরিধি ঘ. সীমা

১৫। লুকা প্যাসিওলি পেশায় ছিলেন একজন—

ক. কৃষিবিদ খ. হিসাববিজ্ঞানী

গ. গণিতবিদ ঘ. অর্থনীতিবিদ

১৬। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা তাঁদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?

ক. সংরক্ষিত হিসাব খ. তহবিল বিবরণী গ. বিশেষ হিসাব ঘ. আর্থিক বিবরণী

১৭। হিসাববিজ্ঞান মানুষের সততা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে কী সৃষ্টি করে?

ক. মূল্যবোধ খ. জবাবদিহি গ. ন্যায়পরায়ণতা ঘ. আর্থিক সচ্ছলতা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা