বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৮। জবাবদিহি প্রক্রিয়া কী সৃষ্টি করে?
ক. দায়িত্বহীনতা খ. দায়িত্ববোধ
গ. কর্মবিমুখতা ঘ. কর্মহীনতা
১৯। আধুনিক ও বিকেন্দ্রীকরণব্যবস্থা অনুসারে নির্দিষ্ট ব্যক্তিদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয় প্রাতিষ্ঠানিক—
i. বিনিয়োগের জন্য ii. আয়ের জন্য
iii. ব্যয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ‘লেনদেন’ শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. গ্রহণ ও প্রদান খ. সুবিধা ও অসুবিধা গ. আয় ও ব্যয় ঘ. দায় ও সম্পদ
২১। সম্পদের ওপর মালিকের দাবিকে কী বলা হয়?
ক. সম্পদ খ. আয়
গ. দায় ঘ. মালিকানাস্বত্ব
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অভিষেক একজন সফল ব্যবসায়ী। তিনি ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। পরবর্তী সময়ে নগদ ক্রয় ১০,০০০ টাকা, পণ্য বিক্রয় ২০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা কর্মচারীদের বেতন ও ৭,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমাশ পাঠালেন।
২২। কোনটি লেনদেন নয়?
ক. নগদ ক্রয় ১০,০০০ টাকা
খ. বিক্রয় ২০,০০০ টাকা
গ. বেতন প্রদান ৫,০০০ টাকা
ঘ. ক্রয়ের ফরমাশ ৭,০০০ টাকা
২৩। অভিষেকের ব্যবসায়ে মোট খরচের পরিমাণ কত?
ক. ৫,০০০ টাকা খ. ১০,০০০ টাকা
গ. ১৫,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
২৪। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
ক. A=(C+R-E-D)
খ. A=(C+R-E+D)-L
গ. A=L+(C+R+E+D+)
ঘ. A+=L(C-R+E+D)
২৫। আদিত্য ব্যবসা শুরু করেন ৯০,০০০ টাকা নিয়ে, মূলধনের পরিমাণ কত?
ক. ৯০,০০০ টাকা খ. ১,১০,০০০ টাকা
গ. ১,৯৫,০০০ টাকা ঘ. ১,৪৫,০০০ টাকা
২৬। বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবিত হয়েছে—
i. A বৃদ্ধি ii. L বৃদ্ধি iii. E হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ডেবিট নোট তৈরি করেন কে?
ক. ক্রেতা খ. পাওনাদার
গ. সরবরাহকারী ঘ. বিক্রেতা
২৮। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কিসের বৈশিষ্ট্য?
ক. লেনদেন খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. হিসাব
২৯। ক্রেডিট নোট কে প্রস্তুত করেন?
ক. হিসাবরক্ষক খ. ক্যাশিয়ার
গ. বিক্রেতা ঘ. ক্রেতা
৩০। নগদে ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদান বৃদ্ধি পাবে।
ক. A খ. L গ. E ঘ. A ও E উভয়ই
৩১। মালিকানাস্বত্বকে প্রভাবিত করে কোনটি?
ক. প্রদেয় বিল খ. বকেয়া বেতন
গ. পণ্য উত্তোলন ঘ. বিনিয়োগের সুদ
৩২। দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না। লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?
ক. দাতা-গ্রহীতা খ. স্বয়ংসম্পূর্ণতা
গ. পরিপূর্ণতা ঘ. দ্বৈতসত্তা
৩৩। হিসাবের সমীকরণ হলো—
i. A+L=E ii. A=L+E
iii. A=L+E(C+R-E-D)
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। হিসাব সমীকরণে E প্রকাশ করে
i. সম্পদ ii. ব্যয় iii. মালিকানাস্বত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা