বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৫০। দোতরফা দাখিলা পদ্ধতির সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো—
i. লেনদেনের পরিপূর্ণ হিসাব
ii. গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
iii. সামগ্রিক ফলাফল জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১। জাবেদা বইকে কয় শ্রেণিতে ভাগ করা যায়—
ক. ৫ শ্রেণিতে খ. ৬ শ্রেণিতে
গ. ৭ শ্রেণিতে ঘ. ৮ শ্রেণিতে
৫২। হিসাব চক্র কী?
ক. হিসাবের ছক
খ. হিসাবের কাজের পুনরাবৃত্তি
গ. ব্যবসায়ের কার্যক্রম ঘ. ঘটনার আবর্তন
৫৩। কোন ধারণার ওপর ভিত্তি করে হিসাব চক্র প্রস্তুত করা হয়?
ক. চলমান প্রতিষ্ঠান ধারণা
খ. হিসাবকাল ধারণা
গ. বকেয়া ধারণা
ঘ. ব্যবসায়িক সত্তা ধারণা
৫৪। হিসাব চক্রের কোন ধাপে হিসাবসমূহের নির্ভুলতা যাচাই করা হয়?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম
৫৫। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি?
ক. রেওয়ামিল খ. কার্যপত্র
গ. সমাপনী দাখিলা ঘ. প্রকৃত জাবেদা
৫৬। হিসাব চক্রের ধাপ কয়টি?
ক. ১০টি খ. ৯টি গ. ৮টি ঘ. ৭টি
নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রায়হান তাঁর প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসাবে একটি বহুঘরবিশিষ্ট বিবরণী তৈরি করেন।
৫৭। রায়হান হিসাব প্রস্তুত করেন—
ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. সমন্বয় দাখিলা ঘ. কার্যপত্র
৫৮। রায়হান হিসাব চক্রের কোন ধাপের কাজ করেন?
ক. ৬ষ্ঠ খ. ৭ম গ. ৮ম ঘ. ৯ম
৫৯। হিসাব চক্রের বিভিন্ন ধাপ রক্ষা করে পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে—
ক. সমতা খ. ধারাবাহিকতা
গ. যোগসূত্র ঘ. ভিন্নতা
৬০। কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. ওপরের দুটি পদ্ধতি
ঘ. ওপরের কোনোটিই নয়
৬১। সমাপনী মূলধন =?
ক. সমাপনী মোট দায়-প্রারম্ভিক মোট দায়
খ. প্রারম্ভিক মোট সম্পদ-প্রারম্ভিক মোট দায়
গ. সমাপনী মোট সম্পদ-সমাপনী মোট দায়
ঘ. সমাপনী মোট দায়-সমাপনী মোট সম্পদ
নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২০১৫ সালে ২,২০০ টাকাসহ ২০১৬ সালে ভাড়া পাওয়া গেল ৫,০০০ টাকা, যার মধ্যে ২০১৭ সালের ভাড়া বাবদ প্রাপ্তি ৮০০ টাকা।
৬২। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা খ. ৩,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা ঘ. ৫,৮০০ টাকা
৬৩। উদ্দীপকের আয়টি—
i. নিয়মিত আদায় হয়
ii. অনিয়মিত আদায় হয় iii. নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii
৬৪। মূলধন জাতীয় আয়ের বৈশিষ্ট্য হলো—
i. অনিয়মিত ii. মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ iii. স্থায়ী সম্পদ বিক্রয় থেকে এই আয় পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫। মূলধন জাতীয় খরচ কোনটি?
ক. আমদানি শুল্ক খ. পেটেন্ট খরচ
গ. পরিবহন ঘ. বিনিয়োগ
৬৬। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো—
i. নতুন পণ্যের গবেষণা ব্যয়
ii. ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
iii. যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: হিসাববিজ্ঞান
৫০. ক ৫১. গ ৫২. খ ৫৩. ক ৫৪. ঘ ৫৫. খ ৫৬. ক ৫৭. ঘ ৫৮. খ ৫৯. খ ৬০. ক ৬১. গ ৬২. ক ৬৩. খ ৬৪. ঘ ৬৫. ঘ ৬৬. ঘ
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা