বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬৭। মূলধন-জাতীয় ব্যয়কে মুনাফা-জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলে কোন ধরনের ভুল হয়?
ক. লেখার ভুল খ. বেদাখিলার ভুল
গ. পরিপূরক ভুল ঘ. নীতিগত ভুল
৬৮। যেসব ব্যয় থেকে এক বছরের অধিক সময় সুবিধা পাওয়া যায়, তাকে কী বলে?
ক. মূলধন-জাতীয় ব্যয় খ. মূলধন-জাতীয় প্রাপ্তি গ. নিয়মিত ব্যয় ঘ. অস্বাভাবিক ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রজ্ঞা ট্রেডার্সের ২০১৬ সালের মার্চ মাসের লেনদেনগুলো নিচে দেওয়া হলো:
সঞ্চয়পত্র ১০,০০০ টাকা, বেতন ৫,০০০ টাকা, কমিশন ২,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা।
৬৯। প্রজ্ঞা ট্রেডার্সের মুনাফা-জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
ক. ২০০০ টাকা খ. ৫০০০ টাকা
গ. ৭০০০ টাকা ঘ. ২৭০০০ টাকা
৭০। প্রজ্ঞা ট্রেডার্সের ২০১৫ সালের বিনিয়োগের পরিমাণ কত টাকা?
ক. ১০০০ খ. ১৫০০০
গ. ১৭০০০ ঘ. ৩৭০০০
৭১। মূলধন-জাতীয় ব্যয় হচ্ছে—
i. যন্ত্রপাতি ও সংস্থাপন ব্যয়
ii. ট্রেডমার্ক iii. সুনামের অবলোপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২। ব্যাংক থেকে ঋণ গ্রহণ কী?
ক. মূলধন-জাতীয় প্রাপ্তি
খ. মুনাফা-জাতীয় আয়
গ. মোট আয় ঘ. নিট আয়
৭৩। লেনদেনগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ৫
৭৪। কোনটি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত নয়?
ক. সমন্বয় খ. ক্রয় জাবেদা
গ. প্রারম্ভিক জাবেদা ঘ. সমাপনী জাবেদা
৭৫। মিসেস নাজ এক বছরে পণ্য বিক্রয় বাবদ মোট ৩,০০,০০০ টাকা পেলেন। তা থেকে তিনি মোট ২,৫০,০০০ টাকা ব্যয় করলেন, যার মধ্যে একটি কম্পিউটার ক্রয় বাবদ ৫০,০০০ টাকা ছিল। মিসেস নাজের মুনাফা-জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা খ. ২,৫০,০০০ টাকা গ. ২,০০,০০০ টাকা ঘ. ৫০,০০০ টাকা
৭৬। মূলধন-জাতীয় প্রাপ্তি হলো—
i. ব্যাংক থেকে গৃহীত ঋণ ii. পণ্যের জন্য অগ্রিম গ্রহণ iii. সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭। আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে—
i. মুনাফা-জাতীয় ব্যয় ii. মূলধন-জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৮। মূলধন-জাতীয় লেনদেনকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৩ খ. ৫ গ. ৪ ঘ. ২
৭৯। কোনটি মূলধন-জাতীয় প্রাপ্তির অংশ?
ক. মূলধন-জাতীয় ব্যয় খ. মূলধনায়িত ব্যয়
গ. মূলধন-জাতীয় আয়
ঘ. মুনাফা-জাতীয় আয়
৮০। কোন দফাটি মূলধন-জাতীয় প্রাপ্তি?
ক. বিনিয়োগের সুদ
খ. স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
গ. কমিশন প্রাপ্তি ঘ. বাট্টা প্রাপ্তি
৮১। মালিক কর্তৃক ব্যবসায় প্রদত্ত মূলধন—
ক. মূলধন-জাতীয় ব্যয়
খ. মূলধন-জাতীয় প্রাপ্তি
গ. মূলধন-জাতীয় ব্যয়
ঘ. মুনাফা-জাতীয় আয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮২ ও ৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি কারবারে ব্যবহারের জন্য ১,০০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করা হলো। যন্ত্রটি কারবারের ব্যবহার উপযোগী না হওয়ায় পুনরায় ১,১০,০০০ টাকায় বিক্রয় করা হলো।
৮২। এখানে মূলধনী প্রাপ্তি হবে—
ক. ১,০০,০০০ টাকা খ. ১,১০,০০০ টাকা গ. ২,১০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
৮৩। এখানে মূলধন-জাতীয় আয় হবে—
ক. ১,০০,০০০ টাকা খ. ১,১০,০০০ টাকা গ. ২,১০,০০০ টাকা ঘ. ১০,০০০ টাকা
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা