হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৩৪। কোনটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল—

ক. জাবেদা খ. রেওয়ামিল

গ. খতিয়ান ঘ. নগদান বই

১৩৫। খতিয়ানকে বলা হয়—

ক. হিসাবের খসড়া বই

খ. হিসাবের সহকারী বই

গ. হিসাবের পাকা বই

ঘ. হিসাবের বিবরণী বই

১৩৬। কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট পাশের যোগফলের পার্থক্যকে কী বলে?

ক. উদ্বৃত্ত খ. ব্যয় গ. আয় ঘ. ঋণ

১৩৭। ডেবিট ব্যালেন্স বলতে কী বোঝো?

ক. ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি

খ. ডেবিট দিকের যোগফল

গ. ক্রেডিট দিকের যোগফল

ঘ. দুই দিকের যোগফল

১৩৮। C/F বলতে কী বোঝো?

ক. ওপর থেকে আনীত খ. সম্মুখে নীত

গ. ওপরে আনীত ঘ. পেছনে আনীত

১৩৯। কোন শব্দসংক্ষেপ দুটি একই অর্থবোধক?

ক. সি/এফ ও বি/এফ খ. বি/ডি ও সি/ডি গ. সি/এফ ও বি/ডি ঘ. বি/ডি ও বি/এফ

১৪০। পাওনাদার হিসাবে কোন জের হয়?

ক. ডেবিট জের খ. ক্রেডিট জের

গ. ডেবিট ও ক্রেডিট উভয় জের

ঘ. কোনো জের হয় না

১৪১। চলমান জের ছকের বহির্ভূত হলো?

i. মোট ডেবিট টাকার পরিমাণ

ii. মোট ক্রেডিট টাকার পরিমাণ

iii. সবশেষ উদ্বৃত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪২। বিশেষ জাবেদা থেকে সহকারী খতিয়ানে পোস্টিং দেওয়া হয় কখন?

ক. প্রতি ঘণ্টায় খ. প্রতিদিন

গ. প্রতি মাসে ঘ. প্রতি সপ্তাহে১৪৩। নগদান বইয়ের সংখ্যা কয়টি?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

১৪৪। তিনঘরা নগদান বইয়ের ক্রেডিট দিক থেকে কোন বাট্টার পরিমাণ জানা যায়?

ক. ক্রয় বাট্টা খ. বিক্রয় বাট্টা

গ. প্রাপ্ত বাট্টা ঘ. ব্যাংক আমানতের সুদ

১৪৫। বিপরীত দাখিলাবহির্ভূত—

i. ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ

ii. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন

iii. নগদ অর্থ ব্যাংকে জমাদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪৬। পাওনাদারকে পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ আছে কি না, তা জানতে সাহায্য করে কোনটি?

ক. নগদ প্রাপ্তি জাবেদা খ. নগদ প্রদান জাবেদা গ. নগদান বই ঘ. নগদান হিসাব

১৪৭। কন্ট্রা এন্ট্রি কী?

ক. একটি দাখিলা খ. দুটি দাখিলা

গ. বিপরীত দাখিলা ঘ. সব

১৪৮। নগদান বইয়ের জের বের করা হয়—

ক. দৈনিকভিত্তিক খ. সপ্তাহভিত্তিক

গ. মাসভিত্তিক ঘ. বছর শেষে

১৪৯। নগদান বইকে কোনো কোনো প্রতিষ্ঠানে বলা হয়—

i. পেটি ক্যাশ বই ii. জমা-খরচ বই

iii. প্রাপ্তি ও প্রদান হিসাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫০। নগদ তহবিল মিলিয়ে দেখা কার অপরিহার্য কর্তব্য?

ক. মালিকের খ. ক্যাশিয়ারের

গ. ম্যানেজারের ঘ. কর্মকর্তার

১৫১। নগদান বই একটি—

ক. জাবেদা ও খতিয়ান উভয়ই

খ. জাবেদা গ. খতিয়ান

ঘ. কোনোটিই নয়

১৫২। একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?

ক. ডেবিট উদ্বৃত্ত খ. ক্রেডিট উদ্বৃত্ত

গ. ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত

ঘ. কোনোটিই নয়

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

উত্তর

হিসাববিজ্ঞান

১৩৪. গ ১৩৫. ঘ ১৩৬. ক ১৩৭. ক ১৩৮. খ ১৩৯. ঘ ১৪০. খ ১৪১. ক ১৪২. খ ১৪৩. গ ১৪৪. গ ১৪৫. ক ১৪৬. খ ১৪৭. গ ১৪৮. ক ১৪৯. গ ১৫০. খ ১৫১. ক ১৫২. ক