হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-১২প্রশ্ন: আয়-ব্যয়ের শ্রেণী বিভাগ দ্বারা কী বুঝায়?উত্তর: মূলত সমজাতীয় আয় ও ব্যয়সমূহকে শ্রেণীবদ্ধ করা।প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান বিবরণী থেকে কী জানা যায়?উত্তর: বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় ও বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ।প্রশ্ন: পারিবারিক বাজেট বলতে কী বুঝায়?উত্তর: পরিবারের ভবিষ্যৎ আয়-ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনা।প্রশ্ন: বাজেটের মাধ্যমে পরিবারের কী উপকার হয়?উত্তর: আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করে পারিবারিক সচ্ছলতা জানা যায়।প্রশ্ন: বাজেটের মাধ্যমে পরিবারের যাবতীয় কী জানা যায়?উত্তর: আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করে পারিবারিক সচ্ছলতা জানা যায়।প্রশ্ন: হিসাব-নিকাশের ক্ষেত্রে প্রতিটি পরিবার হচ্ছে কী? উত্তর: অমুনাফাভোগী প্রতিষ্ঠান।প্রশ্ন: পারিবারিক আয়ের মধ্যে পড়ে কী? উত্তর: বেতন, মজুরি।প্রশ্ন: কোনো পরিবারের খাদ্য খাতে আয়ের কত অংশ ব্যয় হয়? উত্তর: ৩০ থেকে ৬০ ভাগ।প্রশ্ন: কোনো পরিবারের বস্ত্র খাতে আয়ের কত অংশ ব্যয় হয়? উত্তর: ৭ থেকে ১২ ভাগ।প্রশ্ন: সম্পত্তি বিক্রয় করে প্রাপ্ত অর্থ কোন প্রকার পারিবারিক আয়? উত্তর: মূলধন জাতীয়।প্রশ্ন: হিসাব-নিকাশের মাধ্যমে পরিবার আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রেখে খরচ করে কী করতে পারে? উত্তর: আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারে।প্রশ্ন: ব্যাংক বা ডাকঘরে টাকা জমা রাখলে কী পাওয়া যায়? উত্তর: সুদ পাওয়া যায়।প্রশ্ন: চাল, ডাল, মসলা, তেল, সাবান, লবণ প্রভৃতি খরচকে কোন জাতীয় খরচ বলা হয়?উত্তর: মুদি খরচ।প্রশ্ন: খাতা, কাগজ, পেন্সিল, কলম প্রভৃতি খরচকে কী জাতীয় খরচ বলা হয়?উত্তর: মনোহারি খরচ।প্রশ্ন: আয়-ব্যয় হিসাবে ডেবিট দিক ক্রেডিট দিকের তুলনায় বেশি হলে পার্থক্যকে কী বলা হয়? উত্তর: ঘাটতি।প্রশ্ন: আয়-ব্যয় হিসাবে ক্রেডিট দিক ডেবিট দিকের তুলনায় বেশি হলে এই পার্থক্যকে কী বলা হয়? উত্তর: আয় উদ্বৃত্ত।প্রশ্ন: আয় উদ্বৃত্ত দ্বারা কী করা হয়? উত্তর: পারিবারিক তহবিল সৃষ্টি করা হয়।