হিসাববিজ্ঞান
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৩অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: পূর্ণাঙ্গ হিসাব কী?উত্তর: যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করা হয় এবং একই পরিমাণ টাকা দিয়ে একটি হিসাবকে ডেবিট এবং অপর একটি হিসাবকে ক্রেডিট করা হয়, তাকে পূর্ণাঙ্গ হিসাব বলে। পূর্ণাঙ্গ হিসাবে কোনো লেনদেনের কোনো অংশ বাদ দেওয়া হয় না অথবা কোনো বেদাখিলাও দেওয়া হয় না। এ ছাড়া পূর্ণাঙ্গ হিসাবে প্রতিটি লেনদেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একই সঙ্গে দুটি পরিবর্তন ঘটায়।প্রশ্ন: হিসাবের প্রাথমিক বই কী?উত্তর: হিসাবের যে বইয়ে লেনদেনকে প্রাথমিকভাবে বা সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়, তাকে হিসাবের প্রাথমিক বই বলে। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা বইয়ে লেনদেনগুলোকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়।প্রশ্ন: হিসাবচক্র কী?উত্তর: যে প্রক্রিয়ায় ব্যবসায় প্রতিষ্ঠানের সংঘটিত লেনদেনগুলোর লিপিবদ্ধকরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে, তাকে হিসাবচক্র বলে। কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তারপর লেনদেনের প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাসের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করা হয়। খতিয়ান থেকে রেওয়ামিল এবং রেওয়ামিল থেকে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। এভাবে পর্যায়ক্রমে এ প্রক্রিয়া চলতে থাকে।প্রশ্ন: হিসাব চক্রের ধাপগুলো কী?উত্তর: হিসাবচক্রের ধাপগুলো হচ্ছে—জাবেদা, খতিয়ান, রেওয়ামিল ও চূড়ান্ত হিসাব।প্রশ্ন: হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি?উত্তর: দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: জাবেদা থেকে খতিয়ান তৈরির কাজকে কী বলে?উত্তর: জাবেদা থেকে খতিয়ান তৈরির কাজকে শ্রেণীবিন্যাসকরণ বলে।প্রশ্ন: একতরফা দাখিল পদ্ধতি কী?উত্তর: দুই তরফা দাখিলা পদ্ধতির বিকল্প দাখিলা পদ্ধতি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ কেন?উত্তর: একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ। কারণ এতে হিসাবরক্ষণের কোনো সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল