হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৪অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: হিসাবের শ্রেণীবিভাগের ভিত্তিগুলো কী কী?উত্তর: হিসাব শ্রেণীবিভাগের ভিত্তি তিনটি। যথা—১. নামের ভিত্তি, ২. সম্পদ ও দায়ের ভিত্তি ৩. আয় ও খরচের ভিত্তিপ্রশ্ন: ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? উত্তর: যে হিসাব দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানসংক্রান্ত হিসাব বোঝায় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। প্রশ্ন: নামিক হিসাব কী? উত্তর: নামিক হিসাব হলো প্রতিষ্ঠানের আয়, খরচ, মুনাফা বা ক্ষতি জাতীয় হিসাব। প্রশ্ন: হিসাব সমীকরণ কী? উত্তর: হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে মোট সম্পত্তি ও মোট দায় নির্ণয়ের জন্য যে গাণিতিক সূত্র ব্যবহার করা হয় তাকেই হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণ হলো— A=L+Pএখানে, A= Assets (সম্পত্তি) L= Liabilities (দায়) P= Proprietorship (স্বত্বাধিকার) প্রশ্ন: সাধারণ সঞ্চিতি কী?উত্তর: ব্যবসায়ের সাধারণ আর্থিক অবস্থা মজবুত করার জন্য মুনাফার একটি নির্দিষ্ট অংশ আলাদা করে যে তহবিল গঠন করা হয় তাই সাধারণ সঞ্চিতি।প্রশ্ন: সুনাম কী সম্পদ?উত্তর: সুনাম একটি অস্পর্শনীয় মূল্যবান সম্পদ। এটি কারবারকে মুনাফা অর্জনে সাহায্য করে।প্রশ্ন: আধুনিক হিসাব সমীকরণের মৌলিক উপাদান কী কী?উত্তর: মৌলিক উপাদানগুলো হচ্ছে—সম্পদ, দায়, আয় ও ব্যয়।প্রশ্ন: খতিয়ানের T ছকে কতটি ঘর থাকে?উত্তর: খতিয়ানের T ছকে মোট আটটি ঘর থাকে।প্রশ্ন: হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লেখো?উত্তর: হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হচ্ছে A=L+(C+1-E)।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: হিসাবের ক্ষেত্রে কেন ছক ব্যবহার করা হয়? উত্তর: লেনদেনসমূহের একই জাতীয় হিসাবসমূহ সুষ্ঠু ও সঠিকভাবে স্ব স্ব হিসাবে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার জন্য একটি নির্দিষ্ট ছক দরকার। এই ছকই হলো হিসাব কাঠামো। লেনদেন অনুযায়ী নির্দিষ্ট খাতের লেনদেনগুলো একই হিসাবে লিপিবদ্ধ করার জন্য ছক ব্যবহার করা হয়। প্রশ্ন: সুবিধা গ্রহণকারী বলতে কী বোঝ? উত্তর: সুবিধা গ্রহণকারী বলতে বোঝায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা গ্রহণ করে। লেনদেন লিপিবদ্ধ করার সময় সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হয়। প্রশ্ন: স্বত্বাধিকার কী কী কারণে হ্রাস-বৃদ্ধি ঘটে? উত্তর: স্বত্বাধিকার বলতে সম্পত্তির ওপর মালিক বা পাওনাদারের অধিকারকে বোঝায়।ব্যয় বা ক্ষতি স্বত্বাধিকারের হ্রাস ঘটায় এবং আয় বা লাভ স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়। অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জাবেদাভুক্তিকরণের প্রধান কাজ কী? উত্তর: জাবেদাভুক্তির প্রধান কাজ হলো প্রতিটি লেনদেন তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা। যার ফলে জাবেদাভুক্ত হিসাবখাতগুলো সহজে খতিয়ানে স্থানান্তর করা যায়। সুতরাং লেনদেনসমূহ জাবেদাভুক্ত করার পর পাকা বই খতিয়ানে স্থানান্তর করা হলো জাবেদাভুক্তিকরণের প্রধান কাজ। প্রশ্ন: কোন কোন শিরোনামে হিসাব লেখা হয় না? উত্তর: নিচের হিসাবগুলো শিরোনামে লেখা হয় না—১. পণ্য/মাল, ২. চেক প্রশ্ন: প্রকৃত জাবেদা কাকে বলে? উত্তর: একটি ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে। সেগুলো বিভিন্ন প্রকার জাবেদা বইতে লিবিপদ্ধ করা হয়। যে লেনদেন অন্য কোনো প্রাথমিক বা সহকারী বইতে লিপিবদ্ধ করা যায় না। এদের অন্য যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে প্রকৃত জাবেদা বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল